Vande Bharat Express Train: ত্রিপুরা যাওয়া আরও সহজ হতে চলেছে, আগরতলা পর্যন্ত ছুটবে বন্দে ভারত স্লিপার!
Vande Bharat Express Train: প্রতিবেশী ত্রিপুরার রেল ট্র্যাকেও এবার ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat in Tripura) ! বাংলা সহ দেশের একাধিক রুটে দেড়শোরও বেশি এই ট্রেন চলছে। প্রত্যেক ট্রেনগুলিতেই একেবারে নজিরবিহীন ভিড় থাকে। টিকিট পেতে হিমশিম খেতে হয় সাধারণ মানুষকে। যা খবর, আগামী কয়েকমাসের মধ্যে আরও কয়েকটি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করতে পারে নরেন্দ্র মোদী সরকার। সেই তালিকায় থাকবে ত্রিপুরাও?
সম্প্রতি ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা (Manik Saha) রাজধানী আগরতলা থেকে একটি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) চালানোর আবেদন জানিয়েছেন। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে এই সংক্রান্ত আবেদন জানান। মুখ্যমন্ত্রীর দাবি অনুযায়ী, রাজধানী আগরতলা থেকে অসমের গুয়াহাটির মধ্যে বন্দে ভারত ট্রেন চালানো হলে বহু মানুষ উপকৃত হবেন।

জানা যায়, উত্তর-পূর্ব রাজ্যে রেলওয়ে সম্পর্কিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে সম্প্রতি একটি বৈঠক হয় দিল্লিতে। যেখানে উপস্থিত ছিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এবং রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। সেখানেই এই সংক্রান্ত বিষয়ে মুখ্যমন্ত্রী আবেদন জানান বলে খবর।
Vande Bharat Express Train: বন্দে ভারত চালানোর দাবি
সম্প্রতি মুখ্যমন্ত্রী সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেন। যেখানে এই বিষয়ে বিস্তারিত জানিয়েছেন। মানিক সাহা লিখছেন, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ হয়েছে রেলভবনে। সেখানে আগরতলা এবং গুয়াহাটির মধ্যে বন্দে ভারত চালানোর আবেদন জানানো হয়েছে।
একই সঙ্গে ইন্টারসিটি ট্রেন, ধর্মনগর-সবরুমের মধ্যে লোকাল ট্রেন, আগরতলা-গুয়াহাটির মধ্যে কিষান রেলের অপারেশন সহ একাধিক বিষয়ে আলোচনা হয়েছে বলে সোস্যাল মিডিয়ায় উল্লেখ সে রাজ্যের মুখ্যমন্ত্রীর। এছাড়াও একাধিক রেল লাইনের উন্নয়ন নিয়েও রেলমন্ত্রীর সঙ্গে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন।
Vande Bharat Express Train: জল্পনায় আছে বাংলায়?
গত কয়েকমাস ধরেই ত্রিপুরাতেও বন্দে ভারত চলতে পারে বলে জল্পনা রয়েছে। বিশেষ করে নিউ জলপাইগুড়ি থেকে গুয়াহাটি পর্যন্ত যে বন্দে ভারত ট্রেনটি চলছে সেটিই আগরতলা পর্যন্ত চালানো হগতে পারে বলে জল্পনা রয়েছে। শুধু তাই নয়, এই রুটে বর্তমানে বন্দে ভারতের চেয়ারকার ভার্সন চলছে। সেটি স্লিপার ভার্সনে উন্নতি করা হতে পারে বলেও জল্পনা। আর তাতে শুয়ে শুয়ে একেবারে আগরতলা পর্যন্ত পৌঁছানো যাবে। যদিও ভারতীয় রেলের তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি।












Click it and Unblock the Notifications