Vande Bharat Express Train: মাঝ রাস্তায় পথ হারিয়ে ফেলল বন্দে ভারত! সকাল হতেই পৌঁছে গেল অন্য স্টেশনে
Vande Bharat Express Train: রাস্তা হারিয়ে ফেলল বন্দে ভারত এক্সপ্রেস! দেশের অন্যতম আধুনিক এবং প্রিমিয়াম ট্রেন এটি। দেশের একাধিক রুটে অন্তত ১৩৬ টি সেমি বুলেট চলছে। কয়েক বছরের মধ্যেই যাত্রীদের ভরসাযোগ্য হয়ে উঠেছে এটি। সেই ট্রেনেই একী কাণ্ড! একেবারে রাস্তা ভুলে পৌঁছে গেল অন্য স্টেশনে! ভাবছেন তো এমন হয় নাকি। হ্যাঁ, এমনটাই ঘটে গিয়েছে। আর তা ঘিরেই শুরু হয়েছে জোর তরজা!
মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাল (CSMT) থেকে বন্দে ভারত এক্সপ্রেসটির (Vande Bharat Express Train) মারগাঁও পর্যন্ত যাওয়ার কথা ছিল। কিন্তু মহারাষ্ট্রের থানে জেলায় পথ হারিয়ে ফেলে ট্রেনটি।

পানভেলের দিকে না গিয়ে সেটি (Vande Bharat Express Train) চলে যায় কল্যাণের দিকে। আর তা নজরে আসতেই একেবারে রেল শীর্ষ আধিকারিকদের (Indian Rail) সঙ্গে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। যে কোনও সময় বড় দুর্ঘটনা ঘটে যাওয়ার বড় সম্ভাবনা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ময়দানে নেমে পড়েন রেল আধিকারিকরা। দ্রুত দেশের প্রথম সেমি বুলেটটিকে কল্যাণ স্টেশনে নিয়ে যাওয়া হয়। প্রায় দীর্ঘক্ষণ পর ট্রেনটিকে ভিভা স্টেশনে ফিরিয়ে আনা হয়। আর এই কারণে প্রায় ৯০ মিনিট পর সেটি গন্ত্রব্যে পৌছয়।
- Vande Bharat Express Train: কেন এমন অবস্থা হল? কী বলছে রেল?
রেলের আধিকারিকরা বলছেন, বন্দে ভারত এক্সপ্রেসটি (Vande Bharat Express Train) ভিভা-পানভেল রুটে যাওয়ার কথা ছিল! যা কনকনগামী ট্রেনের জন্য নির্ধারিত রুট ছিল। কিন্তু সকাল ৬টা বেজে ১০ মিনিটে ভিভা স্টেশন থেকে কল্যাণের দিকে ঘুরে যায়। আর এই পরিস্থিতি হয়েছে সিগন্যালের সমস্যার জন্যেই!
দাবি রেলের মুখ্য জনসংযোগ আধিকারিকের। তিনি জানিয়েছেন, ডিভা জংশনে ডাউন ফাস্ট লাইন এবং পঞ্চম লাইনের মধ্যে ১০৩ নম্বর পয়েন্টে সিগন্যালিং এবং টেলিযোগাযোগ ব্যবস্থায় প্রযুক্তিগত ত্রুটি ছিল। পুরো বিষয়টি এখন খতিয়ে দেখা হচ্ছে।
- Vande Bharat Express Train: ভিভা স্টেশনে ৩৫ মিনিটে দাঁড়ায়!
এই ঘটনার জেরে মুম্বই লোকাল ট্রেনে ভয়ঙ্কর প্রভাব পড়ে। রেল আধিকারিকরা জানিয়েছেন, বিষয়টি সামনে আসতেই বন্দে ভারত এক্সপ্রেসটিকে (Vande Bharat Express Train) দ্রুত কল্যাণ স্টেশনে নিয়ে যাওয়া হয়। কিছুক্ষণ পর ভিভা স্টেশনের উদ্দেশ্যে সেটিকে রওনা করা হয়।
বিভা স্টেশনে পৌঁছানোর পর, ট্রেনটি নির্দিষ্ট রুটে ভিভা-পানভেল রুট হয়ে মারগাওর উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। তবে ভিভা স্টেশনে ৩৫ মিনিট দাঁড় করিয়ে রাখা হয়।আর এই ঘটনার জন্য চরম ভোগান্তির মধ্যে পড়তে হয় সাধারণ যাত্রীদের।












Click it and Unblock the Notifications