Vande Bharat Express: আগামী সোমবারের মধ্যেই কাশ্মীরে ছুটবে বন্দে ভারত! এই ১৮ টি স্টেশন ছুঁয়ে ছুটবে 'বুলেট'

Vande Bharat Express Train: দীর্ঘ সময় ধরে কাশ্মীরের বুক চিরে কবে বন্দে ভারত এক্সপ্রেস চলবে তা নিয়ে চর্চা চলছে। এই অবস্থায় অবশেষে বড় খবর যাত্রীদের জন্য। খুব শীঘ্রই ছুটবে জম্মু ও শ্রীনগরের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস। শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে পুরোদমে চলছে বলে জানা যাচ্ছে। এটি শুধুমাত্র কাশ্মীরের জন্য প্রথম বন্দে ভারত ট্রেনই নয়, জম্মু ও কাশ্মীরের (J&K) তৃতীয় সেমি-হাই-স্পিড ট্রেনও (Jammu to Srinagar Vande Bharat) হবে।

ফলে নয়া ট্রেনকে ঘিরে আশার আলো দেখছেন সে রাজ্যের মানুষরা। যা খবর, নয়া এই বন্দে ভারতের (Vande Bharat Express Train) দায়িত্বে থাকবে নর্দান রেলওয়ে (Northern Railway)। এমনকী রক্ষণাবেক্ষণের দায়িত্ব এই সেকশনের হাতেই থাকবে বলে জানা যাচ্ছে।

Vande bharat

জি নিউজের খবর অনুযায়ী, জম্মু থেকে শ্রীনগরের বন্দে ভারত এক্সপ্রেসের লঞ্চিং ডেট এবং টাইমটেবিল নিয়ে এখনও পর্যন্ত কোনও খবর সরকারি ভাবে জানানো হয়নি। মনে করা হচ্ছে আগামী ৩১ মার্চ ২০২৫ অর্থাৎ সোমবারের মধ্যেই চালু হবে নয়া এই সেমি বুলেট।

Vande Bharat Express Train: কবে শুরু হবে?

ETNOW কে দেওয়া এক সাক্ষাৎকারে রেলের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, কাশ্মীরের প্রথম বন্দে ভারত ট্রেন মার্চ মাসেই চালু হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে এখনও কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। রেলওয়ে বোর্ড (RB) এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তবে আলোচনা চলছে তা ওই সংবাদমাধ্যমকে সাক্ষাৎকারে জানিয়েছেন ওই রেলের আধিকারিক।

জানা যাচ্ছে, জম্মু থেকে শ্রীনগরের মধ্যে বন্দে ভারত এক্সপ্রেসে মোট ৮ কোচ থাকবে। যার মধ্যে একটি এক্সিকিউটিভ ক্লাস কোচ এবং ৭ টি এসি চেয়ার কার থাকবে। মোট ৫৩০ জন যাত্রীকে নিয়ে ছুটবে দেশের মাটিতে তৈরি প্রথম সেমি বুলেট।

Vande Bharat Express Train: মোট ১৮ টি স্টেশন হয়ে ছুটবে নয়া ট্রেন -

শ্রী মাতা বৈষ্ণ দেবী কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস মোট ১৮ টি রেলওয়ে স্টেশন হয়ে ছুটবে -

  • রিয়সী (Reasi)
  • বক্কল (Bakkal)
  • দুগগা (Dugga)
  • সওয়ালকোট (Sawalkote)
  • সংলদান (Sangaldan)
  • সুম্বর (Sumber)
  • খারি (Khari)
  • বনিহাল (Banihal)
  • হিলার শাহাবাদ হল্ট (Hillar Shahabad Halt)
  • কাজীগুন্ড (Qazigund)
  • সদুরা (Sadura)
  • অনন্তনাগ (Anantnag)
  • বিজবেহার (Bijbehara)
  • পাঞ্জগাম (Panzgam)
  • অবন্তীপুরা (Avantipora)
  • রন্তিপুরা (Ratnipora)
  • কাকাপোরা (Kakapora)
  • পেম্পর (Pampore)

বলে রাখা প্রয়োজন, কাশ্মীরে বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express Train) ট্রায়ান রান ইতিমধ্যে শেষ করেছে ভারতীয় রেল। তা ইতিমধ্যে সফল। যা খবর, নিরাপত্তা সহ কয়েকটি ক্ষেত্রে কাজ চলছে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+