যুক্ত হচ্ছে আরও কোচ, সঙ্গে মিলবে নয়া সুবিধাও! রাজ্যের এই রুটে বদলে গেল Vande Bharat Express Train
Vande Bharat Express Train: প্রত্যেকদিনই কার্যত ভিড় বাড়ছে বন্দে ভারত এক্সপ্রেসে! অন্যান্য ট্রেনের তুলনায় টিকিটের ভাড়া কিছুটা হলেও বেশি! কিন্তু তাতে কী? যাত্রীরা এই ট্রেনেই যাত্রা করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। আর সেদিকে তাকিয়ে একাধিক রুটে বন্দে ভারত এক্সপ্রেসের কোচের সংখ্যা বাড়াচ্ছে ভারতীয় রেল (Indian Railway)।
আর সেই তালিকায় আছে 20833/20834 বিশাখাপত্তনম-সিকেন্দ্রাবাদ-বিশাখাপত্তনম বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train)। এছাড়াও যাত্রীদের সুবিধার কথা ভেবে বাড়ানো হচ্ছে গতি। ফলে আরও দ্রুত এখন থেকে গন্তব্যে পৌঁছবেন যাত্রীরা।

- Vande Bharat Express Train: আগে ছিল ১৬ কোচ
বন্দে ভারত এক্সপ্রেসটি (Vande Bharat Express Train) দুটি শহরের মধ্যে বেশ কয়েকটি স্টপেজ দেয়। তালিকায় আছে সমলকোট, রাজমুন্দ্রি, বিজয়ওয়াড়া, খাম্মাম এবং ওয়ারাঙ্গল রেলওয়ে স্টেশন। বিশাখাপত্তনম-সিকেন্দ্রাবাদ-বিশাখাপত্তনম দীর্ঘ এই ৬৯৯ কিমি দূরত্ব মাত্র ৮ ঘণ্টা ৩০ মিনিটে যাত্রা করে ভারতের এই সেমি বুলেট। রবিবার ছাড়া প্রত্যেকদিনই এই ট্রেন চলাচল করে। বর্তমানে ১৬ টি কোচ রয়েছে এই বন্দে ভারতে। কিন্তু আগামিকাল শনিবার থেকে ২০ কোচ নিয়েই ছুটবে এই ট্রেন। যার মধ্যে ১৮ টি চেয়ারকার এবং ২ টি এক্সিকিউটিভ চেয়ার কার থাকবে।
- Vande Bharat Express Train: দেশের ৮ নম্বর বন্দে ভারত
প্রায় দু' বছর আগে নরেন্দ্র মোদীর হাত ধরে বিশাখাপত্তনম-সিকেন্দ্রাবাদ-বিশাখাপত্তনম বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express Train) উদ্বোধন হয়। ভিডিও কনফারেন্সিং'য়ের মাধ্যমে তা হয়। এই ট্রেন দেশের ৮ নম্বর সেমি বুলেট। যা তেলেঙ্গানা এবং অন্ধপ্রদেশকে যুক্ত করে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, বন্দে ভারত এক্সপ্রেসে অটোম্যাটিক ট্রেন প্রটেকশন সিস্টেম কবচ ব্যবহার করা হয়েছে। এছাড়াও স্বয়ংক্রিয় প্লাগ দরজা, মিনি প্যান্ট্রি, বোতল কুলার, ডিপ ফ্রিজার এবং গরম জলের সুবিধার মতো একাধিক আপডেটেড ফিচার যোগ করা হয়েছে।
- Vande Bharat Express Train: বন্দে ভারত স্লিপারের পরীক্ষা চলছে
বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) দারুণ সফল! আর এই সাফল্যের পরেই ভারতীয় রেল বন্দে ভারত স্লিপার ভার্সন নিয়ে আসছে। একেবারে নতুন ডিজাইন লম্বা দূরত্বের কথা ভেবে নয়া এই ট্রেন চালানো হয়েছে। বন্দে ভারত স্লিপার ট্রেন ঘণ্টায় সর্বোচ্চ ১৮০ কিলোমিটার গতিতে ছুটতে পারে। ইতিমধ্যে এই ট্রেনের ট্রায়াল রান শুরু হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications