Vande Bharat Express Train: সস্তায় চড়ার সুযোগ বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনে! উৎসবের মরশুমে ভুলেও মিস করবেন না
Vande Bharat Express Train: বন্দে ভারত এক্সপ্রেস ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা পেয়েছে গোটা দেশ জুড়ে। পশ্চিমবঙ্গ সহ রাজ্যের একাধিক জায়গায় বিভিন্ন রুটে চলে বন্দে ভারত। গন্তব্যে দ্রুত পৌঁছে দিলেও এই ট্রেনের ভাড়া অনেকটাই বেশি।
ট্রেনের স্বাচ্ছন্দ্যও বেশি অনেকটাই। তবে এবার বন্দে ভারত (Vande Bharat Express Train) চড়তে খরচ হবে অনেক কম।

Vande Bharat Express Train: মাত্র ৩০ টাকায় বন্দে ভারত
দেশের প্রথম বন্দে ভারত মেট্রো ট্রেন (Vande Bharat Express Train) চলাচল শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যেই। গুজরাটের ভুজ থেকে আহমেদাবাদ পর্যন্ত রুটে ট্রেনটি চালাচ্ছে রেল। এই ট্রেনের সর্বনিম্ন ভাড়া ৩০ টাকা ধার্য করেছে রেল। এই ৩০ টাকার মধ্যেই রয়েছে জিএসটিও। এছাড়াও রেল সূত্রে জানা গিয়েছে, বন্দে ভারত মেট্রোতে পাওয়া গিয়েছে সিজন টিকিট। সেই টিকিটের ক্ষেত্রে সাপ্তাহিক টিকিট বুক করতে পারবেন আপনি। সেই ক্ষেত্রে ১৫ দিনের সিজন টিকিট মিলবে ১৫ টাকায়, আর এক মাসের জন্য ২০ টাকা করে ভাড়া দিতে হবে।
Vande Bharat Express Train: কেমন হতে পারে ভাড়া?
উদাহরণ হিসেবে কিছু বন্দে ভারতের ভাড়া উল্লেখ করা হল। ধরা যাক, বন্দে ভারতে (Vande Bharat Express Train) কেউ যদি দিল্লি থেকে আগ্রা যান, তাহলে চেয়ার কারে ভাড়া লাগবে ১২৭৫ টাকা করে। বন্দে ভারতের এক্সিকিউটিভ ক্লাসে ভাড়া হবে ২৫৪৫ টাকা। আবার গোরক্ষপুর থেকে প্রয়াগরাজ পর্যন্ত বন্দে ভারতে গেলে চেয়ার কারে ভাড়া লাগে ১৩৯০ টাকা এবং এক্সিকিউটিভ ক্লাসের ক্ষেত্রে ২৫০০ টাকা ভাড়া লাগে।
Vande Bharat Express Train: হাওড়া সহ একাধিক রুট
বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনটি মূলত চেয়ার কার। অর্থাৎ এই ট্রেনে বসে যাতায়াত করতে হয়। হাওড়া সহ ভারতের (Vande Bharat Express Train) একাধিক স্টেশন থেকে ছাড়ে এই ট্রেন। অত্যাধুনিক এই ট্রেন সম্পূর্ণরূপে ভারতেই ডিজাইন করা হয়েছে, এটি তৈরিও হয়েছে ভারতের মাটিতেই। বর্তমানে ২০ বগির বন্দে ভারতও চলছে দেশের মাটিতে। যা খুবই তাৎপর্যপূর্ণ।
Vande Bharat Express Train: আসছে আরও দুই সংস্করণ
এখন সংযোজন হয়েছে বন্দে ভারত চেয়ার কারের পাশাপাশি বন্দে ভারত স্লিপার ট্রেন এবং বন্দে ভারত মেট্রো। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি দেশের প্রথম বন্দে ভারত মেট্রো চালু করেছেন। বন্দে ভারত স্লিপার ট্রেনও (Vande Bharat Express Train) ট্র্যাকে চলবে। ফলে শুধু বসে বসে বন্দে ভারতে যাত্রা করার প্রয়োজন নেই। এখন এই ট্রেনে রাতও কাটাতে পারবেন আরামেই












Click it and Unblock the Notifications