Vande Bharat Express: ফের বড় বিপত্তি, আবারও আক্রান্ত বন্দে ভারত এক্সপ্রেস, শঙ্কায় যাত্রীরা

ফের আক্রান্ত ভারতের সেমি বুলেট ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। আগ্রায় বন্দেভারত এক্সপ্রেসে পাথর ছোড়ার অভিযোগ। পাথরের আঘাতে ভেঙে গিয়েছে কাঁচের জানলা। যদিও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। ভোপাল থেকে দিল্লির নিজামুদ্দিন স্টেশনে যাওয়ার পথে ঘটনাটি ঘটে।

আগ্রা ডিভিশনের মানিয়া এবং জাজু স্টেশনের কাছে বন্দে ভারত এক্সপ্রেসকে লক্ষ্য করে পাথর ছোড়া হয় বলে অভিযোগ। রেলের তরফে নিশ্চিত করা হয়েছে ঘটনায় কোনও যাত্রী আহত হননি। তবে জানলার কাচ ভেঙে গিয়েছে।

Vande Bharat Express

নিরাপদেই যাত্রীরা গন্তব্যে পৌঁছেছেন বলে জানানো হয়েছে রেলের তরফে। ভোপাল দিল্লি বন্দেভারত এক্সপ্রেসের সি-৭ কোচের ১৩ এবং ১৪ নম্বর সিটের জানলার কাচ পাথরের আঘাতে ভেঙে গিয়েছে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে রেলের একটি বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ািরং টিম সেখানে পৌঁছয়। এবং ট্রেনটির পরীক্ষা করে।

আগ্রা ডিভিশনের পিআরও প্রশস্তি শ্রীবাস্তব জানিয়েছেন, ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু হয়েছে। কোথায় কারা ট্রেনে পাথর ছুড়ল তা ট্রেনের সিসিটিভি ফুটেজ এবং বিভিন্ন রেলট্র্যাকের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত করা হচ্ছে। প্রসঙ্গত উল্লেখ্য এর আগেও দিল্লি-ভোপাল বন্দে ভারত এক্সপ্রেসে হামলার ঘটনা ঘটেছে। গতমাসে সদ্য শুরু হওয়া গোরক্ষপুর লখনউ বন্দেভারত এক্সপ্রেসেও পাথর ছোড়ার ঘটনা ঘটে।

পশ্চিমবঙ্গেও প্রথম বন্দে ভারত এক্সপ্রেস চালু হওয়ার পর পাথর ছোড়ার ঘটনা ঘটেছিল। একাধিকবার এই ঘটনা ঘটে। বিহার দিয়ে পেরোনোর সময় এই ঘটনা ঘটে। ভারতের সেমি বুলেট ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। গোটা দেশে প্রায় ৫০-র বেশি বন্দে ভারত এক্সপ্রেস চালু করা হয়েছে। লোকাল ট্রেন থেকে শুরু করে স্লিপার কোচেরও বন্দে ভারত এক্সপ্রেস চালু করার কথা ঘোষণা করা হয়েেছ। ইতিমধ্যে তার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+