Vande Bharat Express: বুক করা যাবে বন্দে ভারতের সম্পূর্ণ কোচই! এজন্য জানেন কত টাকা নেবে রেল? আশ্চর্য হবেন

Vande Bharat Express Train: ভারতের রেল লাইনের (Indian Rail) ঝড় তুলেছে বন্দে ভারত এক্সপ্রেস। গত কয়েক বছরে দেশের একাধিক লাইনে ছুটছে দেশীয় প্রযুক্তিতে তৈরি প্রথম সেমি বুলেট। প্রতি ঘণ্টায় ১৬০ কিমি থেকে সর্বোচ্চ ২০০ কিমি প্রতি ঘণ্টায় ছুটতে পারে দেশীয় প্রযুক্তিতে তৈরি নয়া ট্রেন।

অন্যান্য ট্রেনের তুলনায় বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express Train) টিকিটের চাহিদা অনেক বেশি। একাধিক রুটে একেবারে দীর্ঘ ওয়েটিং লিস্ট থাকে। কিন্তু জানেন অন্যান্য সাধারণ ট্রেনের মতোই বিশেষ কোনও কোচ কিংবা পুরো কোচ বুকিংয়ের অপশন আছে এই সেমি বুলেটে? জানেন কীভাবে?

Vande Bharat Express Train

Vande Bharat Express Train: কীভাবে বুকিং করবেন?

বিশেষ কোনও কোচ কিংবা পুরো কোচ বুকিং অপশন আছে বন্দে ভারত এক্সপ্রেসেও। এজন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। IRCTC এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। আর সেটি হল - ftr.irctc.co.in। এই ওয়েবসাইটে গিয়ে FTR পরিষেবা অপশন নির্বাচন করতে হবে গ্রাহককে।

সেখান থেকে কোচ বুকিং করা সম্ভব। রেলের নিয়ম অনুযায়ী, বন্দে ভারত ট্রেনের সিট, পুরো কোচ বা স্পেশাল কোচের বুকিং করা যাবে। FTR রেজিস্ট্রেশন ট্র্যাভেল ডেট থেকে সর্বোচ্চ ৬ মাস এবং নুন্যনম ৩০ দিন আগে করতে হবে।

Vande Bharat Express Train: পুরো কোচ বুক করা যাবে?

যদি সম্পূর্ণ কোচ বুক করতে চান তাহলে বুকিংয়ের জন্য প্রথমেই FTR পরিষেবা বিকল্প বেঁছে নিতে হবে। একটি ট্রেনের কোচ বুক করার জন্য টিকিট মূল্যের ৩০ থেকে ৪০ শতাংশ চার্জ করা হয়। একই সঙ্গে সিকিউরিটি শুল্ক জমা দিতে হবে। যা অবশ্য ফেরত যোগ্য।

Vande Bharat Express Train: কত টাকা চার্জ লাগে?

আইআরসিটিসি'র অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে FTR Service এর মাধ্যমে বুকিং করতে হবে। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর, এক কোচ বুকিং করতে 50,000 টাকা চার্জ লাগবে। সম্পূর্ণ ট্রেন বুকিং করার ক্ষেত্রে নুন্যতম ১৮ কোচ বুক করতে হবে। এক কোচের ভাড়া অনুযায়ী ১৮টি কোচের ভাড়া পড়বে ৯ লাখ টাকা।

Vande Bharat Express Train: কতদিনের মধ্যে বাতিল করা যাবে?

বন্দে ভারত এক্সপ্রেসের 18 কোচের মধ্যে 3 SLR Coach এরও চার্জ দিতে হবে। তবে এই ভাড়া নির্ধারণ হবে কত দূর পর্যন্ত যাবে সংশ্লিষ্ট ব্যক্তি। যদি সফর ৭ দিনের বেশি লাগে তাহলে ১০ হাজার টাকা প্রতি কোচের হিসাবে দিতে হবে। সফরের দুদিন আগেও বাতিল করা যায় ভাড়া নেওয়া সম্পূর্ণ কোচ। এই সংক্রান্ত আরও তথ্য জানতে ভারতীয় রেল কিংব আইআরসিটিসির ওয়েবসাইটে গিয়ে আরও জানতে পারবেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+