Vande Bharat Express Train: একটাই বন্দে ভারত নয়, কাশ্মীর ছুটতে তৈরি পাঁচটি আরও ট্রেন! রইল সবথেকে বড় আপডেট
Vande Bharat Express Train: নতুন বছরে ইতিহাসের মুখোমুখি হতে চলেছে ভারত! দীর্ঘ সময় পর ভারতীয় রেলের সঙ্গে যুক্ত হচ্ছে জম্মু-কাশ্মীর। চলতি মাস অর্থাৎ ২০২৫ সালের এই জানুয়ারিতেই নয়া দিল্লি থেকে কাশ্মীর পর্যন্ত ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। একই সঙ্গে চলবে আরও চারটি ট্রেন। যেগুলিকে বিশেষ ভাবে বরফে মোড়া এলাকার উপর দিয়ে চালানোর জন্য তৈরি করা হয়েছে বলে জানা যাচ্ছে।
হিমাংকের নীচে নেমে গিয়েছে ভূস্বর্গের তাপমাত্রা। বরফের মোটা চাদরে ঢাকা পড়েছে গোটা এলাকা। সেই আবহেই নয়া দিল্লি থেকে কাশ্মীর পর্যন্ত ছুটবে একাধিক ট্রেন (Vande Bharat Express Train) । সেই কারণে প্রত্যেকটি ট্রেনের সমস্ত কোচেই থাকবে হিটিং অপশন।

অর্থাৎ বাইরে জাঁকিয়ে ঠান্ডা থাকলেও ট্রেনের ভিতরে মিলবে উষ্ণতার ছোঁয়া। অর্থাৎ ট্রেনে থাকা বিশেষ হিটিং সিস্টেম যেমন কোচগুলিকে গরম রাখবে, মিলবে গরম জল সহ একাধিক সুবিধা।
এছাড়াও চাকা কিংবা ইঞ্জিনের সামনের কাচে যাতে বরফ না জমে যায় সেজন্যেও থাকছে বিশেষ ব্যবস্থা। বিশেষ করে অনবোর্ড হিটিং সিস্টেম যে কোনও বরফ গলতে সাহায্য করবে।
রেলের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, কাশ্মীরের জন্য পাঁচটি রেককে বিশেষ ভাবে তৈরি করা হয়েছে। সব কিছু ঠিক থাকলে জানুয়ারি মাসেই নয়া এই ট্রেনগুলির উদ্বোধন হবে। তবে এক সঙ্গে নয়, আলাদা আলাদা ভাবে পাঁচটি ট্রেনের উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন ওই আধিকারিক। প্রত্যেক ট্রেনেই ২২ টি করে কোচ থাকবে বলেও জানানো হয়েছে।
Vande Bharat Express Train: জানুয়ারিতেই বন্দে ভারত স্লিপার?
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper train) সম্ভবত চলবে না। তবে দিল্লি থেকে আট কোচের বন্দে ভারত এক্সপ্রেসে চেয়ার কার ভেরিয়েন্ট চালানো হবে। আর সেভাবেই প্ল্যানিং করা হচ্ছে বলে জানিয়েছেন ওই রেল আধিকারিকরা। জানিয়েছেন,
বলে রাখা প্রয়োজন, চলতি মাসেই অর্থাৎ জানুয়ারিতেই কাশ্মীর পর্যন্ত ট্রেন চালাতে একেবারে যুদ্ধকালীন ততপরতায় কাজ চলছে। মনে করা হচ্ছে, আগামী ১৫ তারিখের মধ্যে যাবতীয় কাজ সেরে ফেলা হবে। এমনকী এই সময়সীমার মধ্যে নিরাপত্তা সংক্রান্ত অডিট চেকও সম্পূর্ণ করা হবে বলেও জানা গিয়েছে।
যা খবর, নয়াদিল্লি-শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express Train) প্রথমদিনে খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সফর করতে পারেন।












Click it and Unblock the Notifications