Vande Bharat: ৩৮টি সুড়ঙ্গ, ৯২৭ টি ব্রিজ! এই রুটেও এবার ছুটবে বন্দেভারত! ১লা বৈশাখের পরেই ইতিহাসের মুখোমুখি রেল

Vande Bharat Express Train: খুব শীঘ্রই কাশ্মীরের বুক চিড়ে ছুটবে বন্দে ভারত (Vande Bharat) এক্সপ্রেস। ইতিমধ্যেই কয়েক দফায় এই লাইনে ট্রায়াল রান করা হয়েছে। এখন শুধুই অপেক্ষা উদ্বোধনের। প্রাথমিকভাবে কাটরা থেকে কাশ্মীর পর্যন্ত ছুটবে বন্দে ভারত এক্সপ্রেস। আগামী ১৯ এপ্রিল প্রতি প্রতীক্ষিত এই রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। এমনটাই জানিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী জিতেন্দ্র সিং।

আর এরপরেই উদ্বোধন নিয়ে দফায় দফায় চলছে প্রস্তুতি। আর এরপরেই বাণিজ্যিক ভাবে কাশ্মীরে ছুটতে তৈরি দেশের প্রথম 'দেশি-বুলেট' (Vande Bharat Express Train) । তৈরি হবে নয়া এক ইতিহাস।

Vande Bharat Express Train

Vande Bharat Express Train: কাটরা স্টেশন থেকে চলবে 'বন্দে ভারত'

আগামী ১লা বৈশাখের পরেই অর্থাৎ ১৯ এপ্রিল কাটরা-কাশ্মীর রেল রুটে প্রথম বন্দে ভারত (Vande Bharat Express Train) ট্রেনের সূচনা হবে। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকবেন মোদী নিজে। ২৭২ কিলোমিটার দীর্ঘ উধমপুর-শ্রীনগর-বারামুল্লা রেল প্রকল্পের উপর দিয়ে ছুটবে এই ট্রেন। যা খবর, জম্মু স্টেশনের কিছু কাজ চলছে। পরিকাঠামো উন্নতির কাজ চলছে। আর সেই কারণে জম্মু-কাটরা-শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেস প্রাথমিকভাবে কাটরা স্টেশন থেকে চালানো হবে।

Vande Bharat Express Train: 38 সুরঙ্গ, 927 টি ব্রিজের উপর দিয়ে ছুটবে ট্রেন

দেশজুড়ে ছড়িয়ে থাকা রেলের মানচিত্রের সঙ্গে কাশ্মীরকে যুক্ত করার কাজ দীর্ঘ সময় ধরে চলছে। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, ১৯৯৭ সাল থেকে এই সংক্রান্ত পরিকল্পনা নেওয়া হয়। কিন্তু ভৌগলিক একাধিক চ্যালেঞ্জ এবং প্রতিকূল পরিবেশের কারণে বারবার কাজ বন্ধ হয়ে যায়। যদিও এর মধ্যেই চলেছে কাজ। সম্প্রতি সেই কাজ শেষ হয়েছে। দীর্ঘ সময় ধরে দেখা একটা স্বপ্ন পূরণ হতে চলেছে।

ওই সংবাদমাধ্যমের প্রকাশিত খবর অনুযায়ী, দীর্ঘ এই পথে ৩৮ টি সুড়ঙ্গ আছে। যা ১১৯ কিলোমিটার জুড়ে ছড়ানো। এছাড়াও এই রেল সংযোগ প্রকল্পে ৯২৭টি সেতুও রয়েছে। যার মোট দৈর্ঘ্য ১৩ কিলোমিটার। এর মধ্যে রয়েছে চেনাব সেতু, যার মোট দৈর্ঘ্য ১,৩১৫ মিটার এবং একটি আর্চ স্প্যান ৪৬৭ মিটার এবং নদীর উপরে ৩৫৯ মিটার।

Take a Poll

সবথেকে বড় ব্যাপার এই রেলব্রিজ আইফেল টাওয়ারের থেকেও অনেক উঁচু। ফলে কাটরা থেকে যে বন্দে ভারত (Vande Bharat Express Train) ছুটবে সেই যাত্রা হবে একটা রোমহর্ষক। দুপাশের পাহাড় কখন সুড়ঙ্গের মধ্যে দিয়ে আবার কখনও বিশ্বের সবথেকে উঁচু রেলব্রিজের উপর দিয়ে ছুটে যাবে 'বুলেট'।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+