Vande Bharat Express Train: এই রুটে ২০২৪ সালের শেষ দিন পর্যন্তই চলবে বন্দে ভারত! বড় ঘোষণা রেলের

Vande Bharat Express Train: আরও কয়েকদিন চালানো হবে বন্দে ভারত এক্সপ্রেস স্পেশাল। সেই মতো আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এই ট্রেন লখনউ-ছাপড়া এবং লখনউ'য়ের (Lucknow To Chhapra Lucknow) মধ্যে চালানো হবে। যাত্রী সুবিধার কথা ভেবেই এহেন সিদ্ধান্ত ভারতীয় রেলের। ইতিমধ্যে এই বিষয়ে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দিয়েছে রেলওয়ে (Indian Rail)।

দিওয়ালী এবং ছট পুজোর কথা ভেবে লখনউ-ছাপড়া এবং লখনউ রুটে ট্রেন নম্বর-02270/02269 বন্দে ভারত এক্সপ্রেস ((Vande Bharat Express Train) চালানোর সিদ্ধান্ত নেয় রেল (Indian Rail)।

Vande Bharat Express Train

কার্যত সপ্তাহে একদিন বাদে প্রত্যেকদিনই চালানো হয় দেশের প্রথম এই সেমি বুলেট (Vande Bharat Express Train)। কার্যত প্রত্যেকদিনই একেবারে লম্বা ওয়েটিং লিস্ট থাকে। উৎসব মিটে গেলেও ছবিটার বদল ঘটেনি। মাঝে স্পেশাল এই বন্দে ভারত এক্সপ্রেস চালানোর সময় বাড়ানো হয়।

কিন্তু ওই রুটে যাত্রীদের প্রবল চাপের কথা মাথায় রেখে আরও কয়েকদিন বন্দে ভারত স্পেশাল (Vande Bharat Express Train) চালানোর সিদ্ধান্ত রেলের। বিজ্ঞপ্তি অনুযায়ী, বছর শেষ দিন পর্যন্ত এই ট্রেন চালানো হবে।

Vande Bharat Express Train: এক নজরে টাইম টেবিল

ট্রেন নম্বর 02270- লখনউ-ছাপড়া স্পেশাল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) লখনউ থেকে ২টো ১৫ মিনিটে ছাড়বে। এরপর সুলতানপুর থেকে ৪ টে বেজে ৭-এ, বারাণসী থেকে আ ২৫ এ, গাজিপুর সিটি থেকে ৭৮টা ৩৫ মিনিটে, বলিয়া থেকে ৮টা ২৫ মিনিটে, সুরেমনপুরে ৮টা ৫৭ মিনিটে এবং ছাপড়া ২১ টা ৩০ মিনিটে পৌঁছবে।

একই ভাবে 02269 ছাপড়া-লখনউ বন্দে ভারত (Vande Bharat Express Train) ছাপড়া থেকে ১১ টার সময় ছাড়বে। এরপর সেটি সুরমনপুরে ১১ টা বেজে ৩৭ মিনিটে, বলিয়া স্টেশনে ০০.০৭ মিনিটে, গাজীপুর সিটিতে ১টা বেজে ১ মিনিটে, বারাণসীতে ২ টো বেজে ৩৫ মিনিটে এবং সুলতনপুর থেকে চারটে ৫০ মিনিটে ছেড়ে ট্রেনটি লখনউ পৌঁছবে সাড়ে ৬টা নাগাদ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+