Vande Bharat Express: কোন খাবার পছন্দ, বেছে নিতে পারবেন বন্দে ভারতের যাত্রীরা
Vande Bharat Express: বন্দে ভারত এক্সপ্রেস বর্তমানে রেল যাত্রীদের জনপ্রিয়তার শীর্ষ পৌঁছেছে। সুযোগ-সুবিধা যেমন বেশি, দেখতেও ঝাঁ চকচকে। অনেক কম সময়ে যাত্রীরা গন্তব্যে পৌঁছে যান। দেশের একাধিক রুটে এই বন্দে ভারত পরিষেবা শুরু হয়েছে। আর এবার সেই বন্দে ভারত (Vande Bharat Express) আরও আকর্ষণীয় গহতে চলেছে।
যাকে বলে প্রিমিয়াম মানের পরিষেবা দেওয়া হবে যাত্রীদের। 'যাত্রী সেবা অনুবন্ধ' প্রজেক্ট চালু করা হয়েছে রেলের (Indian Rail) তরফে।

রেলের তরফে জানা গিয়েছে, এবার থেকে বেশ কিছু রুটে বন্দে ভারতের (Vande Bharat Express) যাত্রীরা 'ভ্যালু-অ্যাডেড' পরিষেবা পাবেন। যেমন ধরা যাক, ট্রেনে ওঠার আগে ও নামার পর ক্যাব বুক করতে পারবেন যাত্রীরা, প্রয়োজনে লাগবে হুইলচেয়ার, ব্যাগ বহন করে নিয়ে যাওয়ার পরিষেবা পাওয়া যাবে। এছাড়া যাত্রীদের বিভিন্ন জিনিসপত্রও দেওয়া হবে।
এবার আসি বিনোদনের কথা। নতুন সিনেমা, নতুন গান সব দেখা যাবে রেলের (Vande Bharat Express) আসনে বসেই। থাকছে বিশেষ ফুড মেনু। আপনার যা পছন্দ, সেটাই বেছে নিতে পারবেন আপনি। আর যে রান্নাঘরে এই খাবার তৈরি হবে, তা হবে আইএসও সার্টিফায়েড কিচেন থেকে। যাঁরা খাবার পরিবেশন করবেন, বা পরিচ্ছন্ন রাখার দায়িত্বে থাকবেন, তাঁদের জন্যও রয়েছে শর্ত। তাঁদের দেওয়া হবে বিশেষ ধরনের প্রশিক্ষণ। যাদের যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে, তাদেরই এই বরাত দেওয়া হবে।
রেল জানাচ্ছে, টিকিট কেনার সময় যাত্রী সেবা অ্যাপ থেকে খাবার বেছে নেওয়া যাবে। ট্রেনে উঠেও খাবার বেছে নেওয়া সম্ভব। খাবার ও পানীয় যাতে কোনওভাবেই খারাপ না হয়, তার ওপর নজর রাখার জন্য একজন যোগ্য ব্যক্তি উপস্থিত থাকবেন ট্রেনে।
চেন্নাই-মাইসোর, চেন্নাই-তিরুনেলুভেলি, চেন্নাই-কোয়েম্বাটোর, তিরুবনন্তপুরম-কাসারাগড় ও চেন্নাই-বিজয়ওয়াড়া রুটে চালানো হবে ওই বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express)।












Click it and Unblock the Notifications