Vande Bharat Express: ঘণ্টায় ১৫০ কিমি গতিতে ছুটবে টাটা-বারাণসী বন্দে ভারত! চলছে প্রস্তুতি

Vande Bharat Express: ভারতীয় রেলের কাছে সেপ্টেম্বর মাসটা খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে দক্ষিণ পূর্ব রেলওয়ের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আগামী মাসেই একাধিক বন্দে ভারতের উদ্বোধন হওয়ার কথা রয়েছে।

এমনকি হাওড়া-পাটনা রুটেও বন্দে ভারত চলবে বলে খবর। পাশাপাশি টাটানগর-বন্দে ভারত এক্সপ্রেসেরও ( Tatanagar Varanasi Vande Bharat Express) উদ্বোধন সেপ্টেম্বর মাসে হতে পারে বলে খবর। এছাড়াও আরও বেশ কয়েকটি সেমি বুলেটেরও উদ্বোধন নরেন্দ্র মোদী ( Pm Modi) করতে পারেন। যা খবর, একসঙ্গে পাঁচটি বন্দে ভারতের উদ্বোধন ভিডিও কনফারেন্সের মাধ্যমে করবেন প্রধানমন্ত্রী।

Vande Bharat Express:

Vande Bharat Express: চলছে সমীক্ষার কাজ

টাটা নগর-বারাণসীর মধ্যে বন্দে ভারত চালাতে ইতিমধ্যে সবুজ সঙ্কেত দিয়েছে রেলওয়ে। চলছে এখন সমীক্ষার কাজ। বিশেষ করে ট্রেনের গতি পরীক্ষা করে দেখা হচ্ছে। শুধু তাই নয়, একদিনের মধ্যেই রেক ফিরিয়ে আনা সম্ভব কিনা সেটিও দেখা হচ্ছে। টাটা থেকে বেনারসে ( Tatanagar Varanasi ) প্রতি ঘন্টায় ১৫০ কিমি গতিবেগে সেমি বুলেট ছুটবে বলে খবর। ফলে যাত্রী সুরক্ষা থেকে সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে।

Vande Bharat Express: হাওড়া-বেনারস পর্যন্ত চলবে বন্দে ভারত

শুধু টাটা নগর নয়, হাওড়া থেকেও একটি বন্দে ভারত বেনারস ( Howrah-Varanasi Vande Bharat Express) চলবে বলে খবর। তবে এটি ভায়া গয়া হয়ে যাবে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে এই বিষয়ে সবুজ সঙ্কেত পাওয়া গিয়েছে।

তবে উদ্বোধন কিংবা কবে থেকে এই রুটে পরিষেবা পাওয়া যাবে তা স্পষ্ট নয়। যদিও সবকিছু ঠিক থাকলে পুজোর আগেই হাওড়া-বেনারস রুটে বন্দে ভারতের উদ্বোধন হতে পারে বলে খবর। এই রুটে সেমি বুলেট চালু হয়ে গেলে বাংলা থেকে বেনারস মাত্র সাড়ে ছয় ঘন্টায় পৌঁছানো সম্ভব হবে।

Vande Bharat Express: পাটনা-হাওড়া বন্দে ভারত

সেপ্টেম্বরের শুরুতেই পাটনা-হাওড়া বন্দে ভারতের ( Howrah-patna Vande Bharat Express) উদ্বোধন হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এই রুটে ইতিমধ্যে ট্রায়াল রান সম্পূর্ণ। মাত্র ছয় ঘন্টায় হাওড়া থেকে পাটনায় পৌঁছানো সম্ভব হবে। পাশাপাশি রাঁচি-হাওড়া রুটেও বন্দে ভারত চলবে বলে শোনা যাচ্ছে। সামনেই উৎসবের মাস।

আর তার আগেই ট্রেনগুলির উদ্বোধন চাইছে রেল। আর এই মর্মে যুদ্ধকালীন তৎপরতায় কাজ চলছে রেল ট্র্যাক, সিগনালিং সহ একাধিক বিষয়ের। আর তাই সেপ্টেম্বর মাস খুবই গুরুত্বপূর্ণ রেলের কাছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+