Vande Bharat Express: ইদে ভিড়ের কথা ভেবে দিল্লি থেকে স্পেশাল বন্দে ভারত ছাড়বে আবারও! পাবেন সকাল সাড়ে ৮টায়

Vande Bharat Express Special Train: রেল যাত্রীদের জন্য দারুণ খবর। বিশেষ করে যারা দিল্লি যাওয়ার পরিকল্পনা করছেন তাঁদের কাছে তো বটেই। এমনকী টিকিট পাচ্ছেন না এমন যাত্রীদের কাছে চাঁদ পাওয়ার মতো বিষয় হতে চলেছে ভারতীয় রেলের এহেন সিদ্ধান্ত। ফের স্পেশাল বন্দে ভারত চালানোর সিদ্ধান্ত রেলমন্ত্রকের। যা পাটনা-দিল্লি এবং পাটনার মধ্যে চলবে। সামনেই ইদ।

ফের একবার উৎসবের আমেজ। স্বভাবতই ভিড় বাড়বে ট্রেনগুলিতে। আর সেই কথা মাথায় রেখেই আরও একবার দিল্লি পাটনা এবং পাটনা দিল্লি রুটে দেশের প্রথম সেমি বুলেট (Vande Bharat Express Special Train) চালানোর সিদ্ধান্ত রেলের (Indian Rail)। যা যাত্রীদের দারুণ সুবিধা হবে বলেই মনে করা হচ্ছে।

Vande Bharat Express Special Train

Vande Bharat Express Special Train: এক নজরে টাইমটেবিল

ইতিমধ্যে বিস্তারিত জানিয়ে রেলের তরফে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। নর্দান রেলওয়ের তত্ত্বাবধানে এই ট্রেন চালানো হবে। রেলের দেওয়া বিজ্ঞপ্তি অনুযায়ী, এই ট্রেনটি (02436) নয়াদিল্লি থেকে আগামী ২৯ মার্চ, ৩০ মার্চ এবং ৩১ মার্চ সকাল ৮ টা বেজে ৩০ মিনিটে পাটনার উদ্দেশ্যে রওনা দেবে। পরের দিন অর্থাৎ ৩০ মার্চ, ৩১ মার্চ এবং ১লা এপ্রিল সকাল ৮ টা বেজে ৩০ মিনিটে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা দেবে ট্রেন নম্বর 02435 বন্দে ভারতটি।

জানা যাচ্ছে, নয়া দিল্লি থেকে সকাল ৮ টা বেজে ৩০ মিনিটে বন্দে ভারত ট্রেনটি রওনা হলে সেদিনই রাত ৮টা বেজে ২০ মিনিটে পাটনা পৌঁছে যাবে। একই ভাবে পরের দিন সকালে সাড়ে ৮টায় পাটনা জংশন থেকে এই ট্রেন রওনা হলে সেদিনই দিল্লি পৌঁছে দেবে। আর তা পৌঁছবে রাত ৮টা বেজে ১০ মিনিটে।

Vande Bharat Express Special Train: একাধিক স্টেশনে স্টপেজ দেবে

পাটনা এবং নয়া দিল্লি এই রুট অন্যতম দীর্ঘ। সেই রুটে ফের একবার ছুটবে বন্দে ভারত। এই পথে একাধিক স্টপেজ দেবে রেল। জানা যাচ্ছে, গাজিয়াবাদ, আলিগড়, কানপুর সেন্ট্রাল, প্রয়াগরাজ, পন্ডিত দিন দয়াল উপাধ্যায় জংশন, বক্সার ও আরা স্টেশন স্টপেজ দেবে এই ট্রেন। আপ এবং ডাউন লাইনেই এই স্টপেজগুলি পাবেন যাত্রীরা। ফলে ওঠা-নামা সুবিধা হবে। অন্যদিকে অন্যান্য সেমি বুলেট ট্রেনগুলির মতো এতেও চেয়ারকার এবং এক্সিকিউটিভ চেয়ারকারের সুবিধা থাকছে।

Take a Poll

বলে রাখা প্রয়োজন, দোল এবং হোলির সময় পাটনা-নয়া দিল্লি-পাটনা রুটে বন্দে ভারত (Vande Bharat Express Special Train) চালানো হয়। এবার ইদের ভিড়ের কথা মাথায় রেখেই এই ট্রেন চালানো হচ্ছে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+