Vande Bharat Express: মাত্র ১৩ ঘণ্টায় কাশ্মীর পৌঁছে দেবে বন্দে ভারত! সন্ধ্যা ৭টায় ছাড়বে এই ট্রেন
Vande Bharat Express: ভারতীয় রেলে (Indian Rail) এই মুহূর্তে সবথেকে চর্চিত ট্রেনগুলির মধ্যে প্রথমেই রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস! টিকিটের দাম বেশি হলেও মানুষ এই ট্রেনেই যাত্রা করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছেন। কার্যত প্রত্যেক রুটেই সেমি হাই স্পিড ট্রেনের টিকিটের চাহিদা আছে।
তবে এবার কাশ্মীর পর্যন্ত ছুটবে নয়া এই ট্রেন (Vande Bharat Express Delhi To Srinagar)। সর্বোচ্চ গতিতে ছুটবে সেটি। একেবারে শেষ পর্যায়ের কাজ চলছে বলেই খবর।

- Vande Bharat Express: প্রতি ঘণ্টায় ১৮০ কিমি গতিবেগে ছুটবে
যা খবর, নয়া দিল্লি থেকে শ্রীনগর পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) চালানো হবে। প্রতি ঘণ্টায় ১৮০ কিমি গতিবেগে এই ট্রেন চালানো হবে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। এখনও পর্যন্ত যা খবর, বন্দে ভারতের স্লিপার ভার্সন এই রুটে চালানো হবে। যদিও এখনও পর্যন্ত বন্দে ভারত স্লিপার কবে লঞ্চ করবে সে বিষয়ে কিছু জানানো হয়নি। অন্যদিকে জানা যাচ্ছে, দিল্লিউ-শ্রীনগর ট্রেনটিকে উধমপুর-শ্রীনগর-বারামুলা রেল লিঙ্ক হয়ে চালানো হবে।
- Vande Bharat Express: মোদীর হাত ধরে উদ্বোধন
আর সেই কারণে ওই লাইনে ট্রেনের পরিকাঠামো উন্নয়নের কাজ করা হচ্ছে। যদিও কাজ একেবারে শেষ পর্যায়ে চলছে বলেও দাবি করা হচ্ছে রেলের তরফে। সবকিছু ঠিক থাকলে আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের জানুয়ারি মাসেইও দিল্লি-শ্রীনগর বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express) উদ্বোধন হবে। আর এই ট্রেনের উদ্বোধন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরেই হওয়ার কথা আছে। সেই অনুযায়ী, ইতিমধ্যে পিএমও দফতরে সময় চেয়ে আবেদন জানানো হয়েছে বলেও খবর।
- Vande Bharat Express: মাত্র ১৩ ঘণ্টায় ৮০০ কিমি!
নয়া দিল্লি থেকে শ্রীনগরের দূরত্ব ৮০০ কিমি। আর এই দীর্ঘ পথ বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) মাত্র ১৩ ঘণ্টায় ছুটবে বলে দাবি রেলের। প্রকাশিত খবর অনুযায়ী, ভারতের নয়া এই সেমি বুলেট নয়াদিল্লি রেলওয়ে স্টেশন থেকে সন্ধ্যা ৭টায় ছাড়তে পারে। সেই মতো পরের দিন সকাল ৮টায় শ্রীনগর রেলওয়ে স্টেশনে পৌঁছবে সেটি। দীর্ঘ রাস্তায় আম্বালা ক্যান্ট জংশন, লুধিয়ানা জংশন, কাঠুয়া, জম্মু তাওয়ি, শ্রী মাতা বৈষ্ণো দেবী কাটরা সংগালদান এবং বানিহাল রেলওয়ে স্টেশনে স্টপেজ দেবে বলে রেল সূত্রে জানা গিয়েছে।
- Vande Bharat Express: এক নজরে কত হতে পারে ভাড়া
শ্রীনগর-নয়া দিল্লি বন্দে ভারত এক্সপ্রেসের (Vande Bharat Express Delhi To Srinagar) ভাড়া এখনও চূড়ান্ত হয়নি। তবে মনে করা হচ্ছে একেবারেই বাজেট ফ্রেন্ডলি হবে। জি নিউজের খবর অনুযায়ী, এসি টিয়রের ভাড়া মাত্র ২০০০ টাকা হতে পারে, এসি ২ টিয়রের ভাড়া হতে পারে ২৫০০ টাকা এবং এসি ফার্স্ট ক্লাসের ভাড়া হতে পারে তিন হাজার টাকা।
বলে রাখা প্রয়োজন, নয়া এই বন্দে ভারত এক্সপ্রেসে (Vande Bharat Express) একাধিক নতুন ফিচার থাকবে। যেমন শোনা যাচ্ছে, শ্রীনগর ঠান্ডার উপত্যকা। সেই কারণে হিটার-জল গরমের মতো একাধিক আধুনিক ব্যবস্থা থাকবে। চেন্নাই'য়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টারিতে এই ট্রেনের নির্মাণ কাজ চলছে। একেবারে শেষ পর্যায়ের কাজ চলছে বলে জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications