Vande Bharat Express: বারাণসী পর্যন্ত কবে ছুটবে বন্দেভারত! আরও এক সুখবর

Vande Bharat Express: ইতিমধ্যে রাঁচি থেকে পাটনা রুটে বন্দে ভারত এক্সপ্রেস শুরু হয়েছে! এই রুট বেশ সফল। রাঁচি -পাটনা রুটে বন্দে ভারত সবসময় ফুল। টিকিট পাওয়াটাই কার্যত চ্যালেঞ্জের। যা দেখে উচ্ছ্বসিত রেল আধিকারিকরা।

আর তাই এবার আরও বড় পদক্ষেপ রেলওয়ের (Indian Rail)। আর এই সিদ্ধান্তে একেবারে গুরুত্বপূর্ণ দুই শহর কাছাকাছি চলে আসবে। ইতিমধ্যে এই বিষয়ে (Vande Bharat Express) যাবতীয় পদক্ষেপ সেরে ফেলেছেন রেল আধিকারিকরা। ভাবছেন তো কি সেই পদক্ষেপ?

Vande Bharat Express - বারাণসী পর্যন্ত কবে ছুটবে বন্দেভারত!

Vande Bharat Express: মিলবে আরও একটি বন্দে ভারত

বড়সড় স্বস্তির খবর রাঁচির মানুষের জন্যে। রাঁচি-পাটনা রুট সফল হওয়ার পর আরও একটি বন্দে ভারত ( Vande Bharat Express) পাচ্ছে দেশের এই রাজ্য। জানা গিয়েছে, রাঁচি থেকে বেনারস রুটে ছুটবে ভারতের এই সেমি বুলেট। ইতিমধ্যে সেই প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে।

এমনকি এই রুটে ট্রেন চালানোর আগে রেল বোর্ডের তরফে সার্ভে করারও নির্দেশ দেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে সেই সংক্রান্ত রিপোর্টও জমা দেওয়ার কথা দক্ষিণ-পূর্ব রেলের তরফে। রাঁচির পাশাপাশি টাটা থেকেও একটি বন্দে ভারত চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Vande Bharat Express: বারাণসী যাওয়ার দুটি ট্রেন

বর্তমানে রাঁচি থেকে বেনারস যাওয়ার দুটি ট্রেন চলছে। যেখানে বেনারস ইন্টারসিটি এবং সম্বলপুর বেনারস এক্সপ্রেস সিটি রয়েছে। এই দুটি ট্রেন সম্পূর্ণ ভাবে ভর্তি থাকে। টিকিট সব সময় ওয়েটিং লিস্টে থাকে। ফলে রাঁচি থেকে বেনারস রুটে বন্দে ভারত চালু হলে তা সফল হবে বলেই মনে করা হচ্ছে।

অন্যদিকে টাটা থেকে বেনারসের জন্যে চারটি ট্রেন চলে। যেটি নিলাচল, শালিমার-গোরখপুর, জলিয়াবালা বাগ এক্সপ্রেস এবং পুরি আনন্দ বিহার স্পেশাল ট্রেন রয়েছে। প্রত্যেকটি ট্রেন একেবারে ভর্তি থাকে।

Vande Bharat Express: হাওড়া থেকেও চলবে বন্দে ভারত

শুধু রাঁচি কিংবা টাটা থেকে নয়, হাওড়া থেকেও বারাণসীর পথে ছুটবে আরও একটি বন্দে ভারত। এটি গয়া হয়ে মোদীর শহরে পৌঁছবে। পুজোর পরেই সম্ভবত এই ট্রেন চলবে বলে খবর। তবে চলতি মাসে পাটনা থেকে হাওড়া রুটে বন্দে ভারত চালু হওয়ার কথা। ইতিমধ্যে ট্রায়াল রানও শেষ হয়ে গিয়েছে। সময় এখন সবুজ সঙ্কেত পাওয়ার। আর তা নির্ভর করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপর। তিনিই উদ্বোধন করবেন বলে খব্বর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+