Vande Bharat Express: ২ ঘন্টা ২৫ মিনিট কম সময়ে হাওড়া পৌঁছবে নয়া এই বন্দে ভারত! উদ্বোধন সময়ের অপেক্ষা
Vande Bharat Express: খুব শীঘ্রই চতুর্থ বন্দে ভারত পাচ্ছে বাংলা! পাটনা-হাওড়া রুটে চলবে আরও একটি বন্দে ভারত। ইতিমধ্যে ট্রায়ান রানও হয়ে গিয়েছে। এখন অপেক্ষা শুধুমাত্র উদ্বোধন হওয়ার। কিন্তু কবে উদ্বোধন হবে এই ট্রেনের।
আর এই বিষয়ে এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন রেল আধিকারিকরা (Indian Rail)। অন্যদিকে হাওড়া থেকে আরও বন্দে ভারত দেশের বেশ কয়েকটি রুটে (Vande Bharat Express)চলবে বলে জানা গিয়েছে। আর সেই প্রস্তুতি ইতিমধ্যে রেলের তরফে জানা গিয়েছে।

Vande Bharat Express: একসঙ্গে পাঁচটি বন্দে ভারতের উদ্বোধন
গত ১লা অগাস্ট পাটনা এবং হাওড়া রুটে বন্দে ভারতের (Patna Howrah Vande Bharat Express) রেক চলে এসেছে। গত কয়েকদিন আগে বেশ কয়েক দফায় ট্রায়াল রানও হয়েছে। এখন শুধু উদ্বোধনের অপেক্ষা। যদিও পূর্ব-মধ্য রেল আধিকারিকরা জানাচ্ছেন, এখনও উদ্বোধনের চূড়ান্ত দিন ঠিক হয়নি।
পিএমও থেকে এই বিষয়ে সঙ্কেত পাওয়ার পরেই রেলমন্ত্রক উদ্বোধনের দিন চূড়ান্ত করবে। শুধু তাই নয়, রেলের শিডিউল জারি করবে। তবে শোনা যাচ্ছে, একই দিনে পাঁচটি বন্দে ভারতের উদ্বোধন হবে। আর তা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই কারনেই পাটনা-হাওড়া রুটে দেরি হচ্ছে উদ্বোধনের।
Vande Bharat Express: ঘন্টায় ছুটবে ঘন্টায় ১৩০ কিমিতে গতিতে
যা শোনা যাচ্ছে, পাটনা (Patna Howrah Vande Bharat Express) জংশন থেকে সকাল ৮ টার সময় বন্দে ভারত রওনা দেবে। আর তা দুপুর আড়াইটের সময় হাওড়া পৌঁছবে। আবার তিনটে ৫৫ মিনিটে হাওড়া থেকে রওনা দেবে এই ট্রেন। যা রাত সাড়ে ১০ টা নাগাদ পাটনা জংশনে পৌঁছবে। এমনটাই খবর। পাটনা-রাঁচি থেকে এই রুটে গতি অনেক বেশি হবে। জানা যাচ্ছে, ঘন্টায় এই ট্রেন ১৩০ কিমি গতিতে ছুটবে।
Vande Bharat Express: ২ ঘন্টা ২৫ মিনিট সময় কম লাগবে
ট্রেনটি পাটনা থেকে হাওড়া (Patna Howrah Vande Bharat Express) পর্যন্ত প্রায় ৩৩৫ কিলোমিটারের দূরত্ব ৬.৩০ ঘণ্টায় অতিক্রম করবে। যেখানে জনশতাব্দী পাটনা থেকে হাওড়ার মধ্যে চলে ৮ ঘন্টা ৫৫ মিনিটে। অন্যান্য ট্রেনগুলির এমনই সময় লাগে।
ফলে বন্দে ভারতে ট্রাভ্বেল করলে অন্যান্য ট্রেনের তুলনায় যাত্রীদের ২ ঘন্টা ২৫ মিনিট সময় কম লাগবে। তবে এখনও এই রুটে ভাড়া চূড়ান্ত হয়নি বলেই জানিয়েছেন রেল আধিকারিকরা। তবে মনে করা হচ্ছে এক্সিকিউটিভ ক্লাসে ভাড়া পড়বে ২৫৯৮ টাকা। এবং এসি চেয়ার কারে ভাড়া পড়বে ১৫৯০ টাকা।












Click it and Unblock the Notifications