Vande Bharat Express: এবার চলবে কমলা রঙের বন্দে ভারত, কী কী সুবিধা থাকছে জানুন

Vande Bharat Express: ভারতীয় রেলের ট্র্যাকে নীল-সাদা রঙের বন্দে ভারত দেখেই অভ্যস্থ যাত্রীরা। কিন্তু এবার বদলে যাচ্ছে ভারতের প্রথম সেমি বুলেট। গত কয়েকদিন আগেই নতুন রঙের বন্দে ভারতের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।

যা দেখে রীতিমত চমকে উঠকে ওঠে দেশের মানুষ। এবার আরও চমক অপেক্ষা করছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে বদলে যাচ্ছে ভারতীয় রেল। একেবারে খোলস বদলের দেওয়ার জন্যে কাজ করছে রেলমন্ত্রক ( Indian Rail)। আর এর মধ্যেই আরও এক খবর।

 কমলা রঙের বন্দে ভারতে রয়েছে একাধিক সুবিধা!

কেন্দ্রীয় রেলমন্ত্রী সাদা এবং Orange Color -এর একটি বন্দে ভারতের ( Vande Bharat Express) ছবি সামনে এনেছিলেন।

Vande Bharat Express: কবে ট্র্যাকে ছুটবে এই ট্রেন?

এরপর থেকেই জল্পনা ছিল যে কবে ট্র্যাকে ছুটবে নয়া এই সেমি বুলেট। সূত্র বলছে, নয়া রঙের বন্দে ভারতগুলি ট্র্যাকে ছুটতে তৈরি। যা খবর আগামী ২৫ অগাস্ট নয়া এই বন্দেভারতের উদ্বোধন হতে পারে। হায়দরাবাদ এবং বেঙ্গালুরুর মধ্যে দেখা যেতে পারে এই ট্রেন। শোনা যাচ্ছে, Orange Color -এর বন্দে ভারত খুব শীঘ্রই প্রকাশ্যে আসতে চেন্নাই ইন্টিগ্রেল কোচ ফ্যাক্টারি থেকে।

Vande Bharat Express: কেন চমক? নতুন কি?

কিন্তু নতুন চমক থাকছে নয়া এই সেমি বুলেটগুলিতে? নয়া এই বন্দে ভারতগুলির ড্রাইভিং ট্রেলর কোচে হুইলচেয়ার ফিক্সড করার জায়গা রয়েছে। রয়েছে এন্টি ক্লাইবিং ডিভাইস। মূলত যাত্রীদের নিরাপত্তার কথা ভেবে এই সেফটি বিষয় বলে জানা গিয়েছে। রয়েছে আরও আধুনিক এক্সিকিউটিভ চেয়ার কার।

আট কোচের বন্দে ভারতে কমলা রঙের সঙ্গে আরও রঙের দেখা মিলবে। নতুন বন্দে ভারতগুলিতে যাত্রী সাচ্ছন্দ্যের বিষয়টি আরও গুরুত্ব দিয়ে দেখা হয়েছে। আরও ভালো টয়লেট লাইট, টাচ সেন্সেটিভ রিডিং ল্যাম্প এবং আরও আধুনিক ব্যবস্থা থাকছে কোচের মধ্যে। সিটের ফেব্রিকেও বদল আনা হয়েছে। এছাড়াও মোবাইল চার্জিং পয়েন্ট থেকে একাধিক বদল দেখা যাবে নতুন রঙের বন্দে ভারতে।

Vande Bharat Express: একাধিক রুটে ছুটবে বন্দে ভারত

হায়দরাবাদ থেকে প্রথম বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চলতি বছরের ১৫ জানুয়ারি শুরু হয়। এই ট্রেন বিশাখাপত্তনম এবং সিকদরাবাদকে যুক্ত করে। অন্যদিকে বেঙ্গালুরুতেও চলতে পারে একেবারে নতুন রঙের বন্দে ভারত। বলে রাখা প্রয়োজন, আগামী কয়েক মাসের মধ্যে দেশের একাধিক রুটে বেশ কয়েকটি বন্দে ভারত।

সেই তালিকায় রয়েছে হাওড়াও। তবে নতুন রঙের বন্দে ভারত দেখা যাবে কিনা তা অবশ্য স্পষ্ট নয়। তবে আসানসোলের চিত্তররঞ্জন রেল ফ্যাক্টারিতে চারটি বন্দে ভারতের ইঞ্জিন তৈরির বরাদ পেয়েছে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+