Vande Bharat Express: ১৫ দিনেরও বেশি সময়ে এই স্টেশনে ঠায় দাঁড়িয়ে বন্দে ভারত! কারণ চমকে দেওয়ার মতো
Vande Bharat Express: ভারতীয় রেলে রীতিমত খোলচে বদলে দিয়েছে বন্দে ভারত ট্রেন! শুধু তাই নয়, এনেছে গতিও। মানুষ এখন অনেক বেশি করে ভারতের প্রথম সেমি বুলেট ট্রেনে যাত্রা করতে পছন্দ করছে। আগামী লোকসভা নির্বাচনে একাধিক রুটে নয়া বন্দে ভারত ট্রেনের সূচনা হওয়ার কথা রয়েছে।
কিন্তু দেশের এক স্টেশনে গত ১৫ দিনেরও বেশি সময় ধরে বন্দে ভারতের (Vande Bharat Express) একটি রেক দাঁড়িয়ে রয়েছে। কেন জানেন?

- Vande Bharat Express: আগাম রেকটিকে নিয়ে আসা হয়েছিল?
জি'নিউজের প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, রাজস্থানের জয়পুরের ধেহারের বালাজি রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে দেশের প্রথম সেমি বুলেট বন্দে ভারত (Vande Bharat Express) ট্রেনের একটি রেক। আর তা ১৫ দিনেরও বেশি সময় ধরে। কিন্ত্য কেন সেই জবাব নেই কারোর কাছে। তবে রেলের একটি সূত্র বলছে, নয়া এই ট্রেন কোন রুটে চালানো হবে তা এখনও নির্ধারিত করা সম্ভব হয়নি। ভোটের কথা ভেবেই আগাম রেকটিকে নিয়ে আসা হয়েছিল বলেই মত একাংশের।
- Vande Bharat Express: কী বলছে রেল?
তবে খুব শীঘ্রই ট্রেনটিকে চালানো হতে পারে। সবরমতী (অহমেদাবাদ) কিংবা ইন্দোরের জন্যে বন্দে ভারতটিকে (Vande Bharat Express) চালানো হতে পারে। এমনটাই মনে করা হচ্ছে। তবে জি নিউজকে রেলের এক শীর্ষ আধিকারিক জানিয়েছেন, জয়পুরে স্ট্যান্ডিং রেকটিকে সবরমতি বা ইন্দোরে চালানোর জন্যে ইতিমধ্যে বোর্ড পশ্চিম রেলওয়েকে জানিয়েছে। আর এজন্যে অপারেশনাল স্লট তৈরি করার কথাও জানানো হয়েছে বলে জানিয়েছেন ওই রেল আধিকারিক। গোটা প্রক্রিয়াটি যাতে দ্রুত করা সম্ভব হয় এজন্যে বার্তাও দেওয়া হয়েছে বলে খবর।
- Vande Bharat Express: আজমের-দিল্লি ক্যান্ট বন্দে ভারত ছুটবে?
- বন্দে ভারত ট্রেন আজমির থেকে জয়পুর হয়ে দিল্লি ক্যান্ট পর্যন্ত সম্প্রসারিত করা হতে পারে।
- ট্রেনটিকে চন্ডীগড় পর্যন্ত চালানো হতে পারে।
- আজমির-জয়পুর-দিল্লি ক্যান্ট-আজমেরের মধ্যে ট্রেনের সময়সূচী একই থাকবে।
- সম্ভবত আজমির থেকে সকাল 6:55 টায় ছাড়বে এবং চণ্ডীগড় পৌঁছবে দুপুর 2:45 টায়।
- আবার চন্ডীগড় থেকে দুপুর তিনটে ১৫ মিনিটে ছাড়বে দেশের প্রথম সেমি বুলেট (Vande Bharat Express)। আজমের পৌঁছবে ১১ টা ৫৫ মিনিটে।
- তবে শেষমেশ কোন রুটে ১৫ দিনেরও বেশি সময় ধরে দাঁড়িয়ে থাকা ট্রেনটিকে (Vande Bharat Express) চালানো হবে সেদিকেই নজর সবার।












Click it and Unblock the Notifications