Vande Bharat: পুজোর মুখে বড় খবর! বদলে যাচ্ছে বন্দে ভারতের কোচ, জেনে নিন বিস্তারিত
সামনেই দুর্গাপুজো। এখন থেকেই বেড়াতে যাওয়ার ট্রেনের বুকিং শুরু হয়ে গিয়েছে। অর্ধেক ট্রেনের বুকিং প্রায় শেষ। এরই মাঝে বড় খবর নিয়ে এসেছে বন্দে ভারত এক্সপ্রেস। এবার বন্দেভারত এক্সপ্রেসে জুড়বে ভিস্টাডোম। এমনিতে অন্যান্য ট্রেনের সঙ্গে ভিস্টাডোম কামরা যোগ করা হয়েছে পর্যটকদের জন্য।
কিন্তু এবার বন্দেভারত এক্সপ্রেসেও জুড়বে ভিস্টাডোম কামরা। তারসঙ্গে ট্রেনে ভিন্টেজ লুক আনতে স্টিম ইঞ্জিন লাগানো হচ্ছে। যদিও সেটি চলবে ইলেকট্রিকেই। কিন্তু লুক আসবে ভিন্টেজ। শুধু মাত্র পর্যটকদের জন্য এই ট্রেনটি তৈরি করা হচ্ছে যার নাম দেওয়া হয়েছে টি-ট্রেন।

প্রথমে সাউথ জোনে এই টি ট্রেন চালু করা হবে। পর্যটকদের আকর্ষণ করতেই ভারতীয় রেলের এই অভিনব উদ্যোগ বলে জানা গিয়েছে। ভিন্টেজ লুক আনতে ট্রেনের ভেতরেও সেইরকম ভাবে সাজানো হচ্ছে। অত্যাধুনিক সব পরিষেবার সঙ্গে ভিন্টেজ লুক অ্যান্ড ফিল। একেবারে অন্যরকম হয়ে যাবে ট্রেনের কামরাগুলি।
ভিস্টাডোমের যে রিক্লাইনার সিটিং থাকবে এই বন্দেভারতের ভিস্টাডোমেও সেই রিক্লাইনার সিট থাকবে তবে তার লুক হবে ভিন্টেজ। সিটের সঙ্গেই থাকবে চার্জিং পোর্ট। একটি কামরায় ৪৮ জনের বসার মতো ব্যবস্থা থাকবে। বড় বড় কাঁচের জানলায় যাতে আঘাত লাগলেও ভেঙে না যায় তার জন্য প্রোটেক্টিভ লেয়ার দেওয়া থাকবে। ট্রেনের কামরাগুলির দরজা থাকবে অটোমেটির। অনেকটা মেট্রো রেলের মতো।
ট্রেনের কামরায় ভিন্টেজ লুক আনতে লাগেজ ব়্যাক খোলা রাখা হবে। তারসঙ্গে কামরার ভেতরে ভিনাইল ওয়ালপেপার দিয়ে সাজানো থাকবে। অমনেকটা লাক্সারি মহারাজা এক্সপ্রেসের মতো হবে ভেতরটা। থাকবে জাইনিং এরিয়া। সেখানে ২৮ জন যাত্রী একসঙ্গে বসে খাবার খেতে পারবেন।
কাজেই এই সুযোগ হাতছাডা় করা একেবারেই উচিত নয়। সাউথ জোনে প্রাথমিক ভাবে চালানোর সিদ্ধান্ত নেওয়া হলেও এর ভাড়া কত হবে। কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত এটি চলবে তার কোনও সঠিক সিদ্ধান্ত এখনও ভারতীয় রেলের পক্ষ থেকে জানানো হয়নি।












Click it and Unblock the Notifications