Vande Bharat Express: উৎসবের আগে বড় উপহার মোদীর, উদ্বোধন ৯টি বন্দেভারত এক্সপ্রেসের

আর কয়েকদিন পর থেকেই শুরু হয়ে যাবে নবরাত্রি। তার আগে দেশবাসীকে বড় উপহার দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একসঙ্গে ৯টি বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছেন তিনি। ১১টি রাজ্যে চলবে বন্দেভারত এক্সপ্রেস।

বন্দে ভারত এক্সপ্রেস কাচেগুড়া-যশবন্তপুর এক্সপ্রেস, বিজয়ওয়াড়া-এমজিআর চেন্নাই এক্সপ্রেসও রয়েছে তালিকাতে। অধিকাংশ ট্রেনই দক্ষিণ ভারতের। প্রসঙ্গত উল্লেখ্য পুজোর আগে পশ্চিমবঙ্গও দুটি বন্দেভারত এক্সপ্রেস পেয়েছে। যে যে রাজ্য আজ বন্দেভারত এক্সপ্রেসে পেয়েছে সেই তালিকায় রয়েছে পশ্চিমবঙ্গ, রাজস্থান, তামিলনাড়ু, তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, কর্নাটক, বিহার, কেরল, ওড়িশা, ঝাড়খণ্ড, গুজরাত।

Vande Bharat Express

পুজোর আগে দুটি বন্দেভারত এক্সপ্রেস পেয়েছে পশ্চিমবঙ্গ। ট্রেনগুলির সূচনা করে প্রধানমন্ত্রী মোদী বলেছেন গোটা দেশ আরও গতিশীল হবে। আরও দ্রুত যাত্রীরা তাঁর গন্তব্যে পৌঁছতে পারবেন। বন্দে ভারত ট্রেন ইতিমধ্যেই ভারতের একাধিক রাজ্যে চলছে। তাতে প্রায় দেড় কোটি যাত্রী সফর করেন।

বন্দেভারত নিয়ে একাধিক পরিকল্পনা রয়েছে মোদী সরকারের। জানা গিয়েছে বন্দে ভারত মেট্রো এবং বন্দেভারত স্লিপার কোচ চালু করার পরিকল্পনাও করেছে মোদী সরকার। ২০২৪ সালে বন্দেভারত লোকাল ট্রেন হিসেবে চালানোর পরিকল্পনাও করা হচ্ছে। ২০২৪ সালের অক্টোবর মানে নাকি ২২ কামরার বন্দে ভারত লোকাল ট্রেন চালু করার পরিকল্পনা করেছে মোদী সরকার।

Vande Bharat Express

পুজোর আগে আরও দুটি বন্দেভারত পেেয়ছে মোদী সরকার। হাওড়া-রাঁচি এবং পাটনা-হাওড়া এই দুটি বন্দেভারত এক্সপ্রেসের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাওড়া-পাটনা, হাওড়া-রাঁচি বন্দেভারত এক্সপ্রেসে ২৫টি নতুন ফিচার রয়েছে। সাড়ে ৬ ঘণ্টা সময়ের মধ্যে ৫৩৫ কিলোমিটার দূরত্ব অতিক্রম করবে। এই প্রথম পাটনা এবং হাওড়ার মধ্যে দ্রুত গতির ট্রেন পরিষেবা চালু হল। এর আগে কখনও এতো কম সময়ে এতোটা গতিতে পাটনা পোঁছনোর কোনও ট্রেন ছিল না।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+