Vande Bharat Express: স্টেশনে থামলেও বন্দে ভারত থেকে নামতে পারলেন না কোনও যাত্রীই! ঘটল ভয়ঙ্কর বিপত্তি

Vande Bharat Express Train: গতির নিরিখে দেশের অন্যান্য ট্রেনগুলির সঙ্গে এক সারিতেই রয়েছে বন্দে ভারত এক্সপ্রেস (Indian Rail)! শুধু গতিই নয়, যাত্রী স্বাচ্ছন্দ্য এবং হাই টেক সুবিধা যাত্রীদের নজর কেড়েছে। কিন্তু সেই সুবিধা এবং প্রযুক্তির জন্য যে এত বড় সমস্যায় পড়তে হবে সংশ্লিষ্ট এই যাত্রীকে তা কল্পনাতেও ভাবতে পারেননি।

বর্তমানে দেশের ১০০ এরও বেশি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express Train) চলছে দেশের একাধিক রেল ট্র্যাকে। এই ট্রেন প্রত্যেকদিন কয়েক হাজার যাত্রী যাত্রা করে থাকেন। কিন্তু শনিবার যে এমন ঘটনা ঘটে যেতে পারে তা ভাবতেও পারেননি যাত্রীরা! ভাবছেন তো কী হয়েছে? একেবারে অবাক হয়ে যাওয়ার মতো ঘটনা।

vande bharat

গত চার ডিসেম্বর শনিবার রাতে তিরুনেলভেলি-গামী বন্দে ভারত এক্সপ্রেসে চাঞ্চল্যকর একটি প্রযুক্তিগত ত্রুটি ধরা পড়ে! আর সেজন্যে ভয়ঙ্কর বিপদের মুখে পড়তে হয় যাত্রীদের।

Vande Bharat Express Train: একনজরে ঘটনা

জানা যায় সংশ্লিষ্ট ওই বন্দে ভারত এক্সপ্রেসটি (Vande Bharat Express Train) রাত সাতটা ৪৬ মিনিটে ডিন্ডেগুল রেলওয়ে স্টেশন দাঁড়ায়। সেই মতো D4, D5 এবং D6 কোচের যাত্রীরা নামার জন্য অপেক্ষা করছিলেন। কিন্তু দীর্ঘক্ষণ দাঁড়ানোর পরও খোলেনি কোনও দরজা। নির্দিষ্ট স্টেশনে রেল আধিকারিক স্বয়ংক্রিয় ভাবে ওই দরজা খোলেন। কিন্তু প্রযুক্তিগত সমস্যা কারণে কোনও দরজা না খুললে যাত্রীদের মধ্যে তীব্র চাঞ্চল্য তৈরি হয়।

শুধু তাই নয়, দরজা না খুলেই যাত্রীদের নিয়েই ফের ট্রেন ছেড়ে দেয়। দেশের প্রথম এই সেমি বুলেটের মধ্যে যাত্রীদের হুড়োহুড়ি পড়ে যায়। আপাদকালীন চেন টানলেও তাতে কোনও কাজ করেনি। ততক্ষণে গতি ধরে নিয়েছেন ট্রেনটি।

Vande Bharat Express Train: অন্য ট্রেনে পাঠানো হয় যাত্রীদের

ঘটনার খবর পেয়ে লোকো পাইলট কোডাই রোড রেলস্টেশনে সাময়িকভাবে ট্রেন (Vande Bharat Express Train) থামিয়ে দেন। প্রায় ১৫ মিনিট ধরে ট্রেনকে দাঁড় করানো হয়। স্টেশনে নামতেই যাত্রীদের ক্ষোভ আরও বেড়ে যায়। রেলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন।

ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসেন রেল আধিকারিকরা। যাত্রীদের সঙ্গে কথা বলে সমস্যা মেটানোর চেষ্টা করেন। শেষমেশ অন্য একটি ট্রেনে সংশ্লিষ্ট ওই যাত্রীদের আগের স্টেশনে ফেরানোর ব্যবস্থা করে রেল (Indian Rail)। ঘটনার জন্য ক্ষমা চেয়ে নেন রেল আধিকারিকরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+