Vande Bharat Express: চলন্ত বন্দে ভারত এক্সপ্রেসে ভয়াবহ আগুন, প্রাণ বাঁচাতে ট্রেনের মধ্যে চিৎকার যাত্রীদের
ভারতের সেমি বুলেট ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসে আগুন। ভোপাল থেকে দিল্লিগামী ট্রেনে আগুন লাগে। আগুন দেখে আতঙ্কে ট্রেনের মধ্যেই ছুটো ছুিট শুরু করে দিয়েছিলেন যাত্রীরা। সোমবার সকাল পৌনে আটটা নাগাদ মধ্যপ্রদেশের কুরওয়াই কিথোরা স্টেশনের কাছে ঘটনাটি ঘটে।
বন্দে ভারত এক্সপ্রেস ভারতের প্রিমিয়াম ট্রেন বলেই মনে করা হয় এখন। সেমি বুলেট ট্রেন ভারতীয় রেলের গতিতে যুগান্তকারী পদক্ষেপ ঘটিয়েছে এই বন্দে ভারত এক্সপ্রেস। গোটা দেশে প্রায় ৫০টি বেশি বন্দে ভারত এক্সপ্রেস চলে। এরই মধ্যে হঠাৎই ভোপাল থেক দিল্লিগামী বন্দে ভারত এক্সপ্রেসে আগুন লেগে যাওয়ার ঘটনায় রীতিমতো উদ্বেগে যাত্রীরা।

সোমবার ভোপাল থেকে দিল্লি যাচ্ছিল ট্রেনটি। সকাল আটটা বাজার কিছু আগেই দুর্ঘটনাটি ঘটে। যদিও আগুন দেখার সঙ্গে সঙ্গে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়। সঙ্গে সঙ্গে ট্রেন থেকে যাত্রীদের নামিয়ে আনা হয়। আতঙ্কিত হয়ে ট্রেনের মধ্যেই যাত্রীদের ছোটাছুটি করতে দেখা গিয়েছে।
ট্রেনটির নীচ থেকে প্রথমে আগুনের ফুলকি মতো বেরোচ্ছিল। তারপরেই দাউদাউ করে জ্বলে ওঠে আগুন। ট্রেনটি থামার পরে অনেক যাত্রীই আতঙ্কে ট্রেন থেকে ঝাঁপ দেন। সঙ্গে সঙ্গে রেলকর্মীরা দমকলে খবর দেন। এবং দমকল গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে ট্রেনের কামরার নীচে থাকা ব্যাটারি বাক্স থেকেই আগুন লেগেছে। এখনও পর্যন্ত কোনও যাত্রীই হতাহত হননি সকলে নিরাপদে রয়েছেন।
এদিকে বন্দে ভারত এক্সপ্রেসে অগ্নিকাণ্ডের ঘটনায় ফের রেলের সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছে। কয়েকদিন আগে বালেশ্বরের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটেছে। সেখানে শতাধিক যাত্রীর মৃত্যু হয়েছে। তা নিয়ে সিবিআই তদন্ত পর্যন্ত চলছে। এদিকে তার পরেও একাধিক বার একাধিক ট্রেনের দুর্ঘটনা ঘটতে দেখা গিয়েছে। তার পর থেকেই ট্রেনের সুরক্ষা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে দিয়েছে।












Click it and Unblock the Notifications