Vande Bharat Express: একেবারে বিনামূল্যে বন্দে ভারতে চড়ার সুযোগ! বড় যোজনার ঘোষণা রেলমন্ত্রীর
Vande Bharat Express: ভারতীয় রেলের মানচিত্র বদলে দিয়েছে বন্দেভারত! ইতিমধ্যে একাধিক রুটে বন্দে ভারত সপ্তাহে ছয়দিন ছুটছে। আগামী পাঁচ বছরের মধ্যে আরও ৪০ টি বন্দে ভারত ট্র্যাকে নামানোর টার্গেট রয়েছে রেলের।
তবে এর মধ্যেই বড় ঘোষণা কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। ভারতের প্রথম সেমি বুলেট ট্রেনে একেবারে ফ্রিতে সফর করার সুযোগ। তবে এই সুযোগ কিন্তু সবার জন্যে নয়। তাহলে কারা পাবেন এই সুযোগ?

Vande Bharat Express: বিনামূল্যে সেমি বুলেটে চড়ার সুযোগ
এই বিষয়ে বিস্তারিত জানান রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তাঁর কথায়, এজন্যে ওড়িশার নির্বাচিত শিক্ষার্থীদের বন্দে ভারত ট্রেনে ( Vande Bharat Express) বিনামূল্যে ভ্রমণ করার সুযোগ দেওয়া হবে। এমন ৫০ জন শিক্ষার্থীকে একেবারে বিনামূল্যে এই সুযোগ দেওয়া হবে। সরস্বতী বিদ্যা মন্দিরের শিক্ষার্থীদের প্রতিযোগিতার মাধ্যমে নির্বাচিত করা হবে। সম্প্রতি কটকে সরস্বতী বিদ্যা মন্দির স্কুলে নির্মানের আগে ভূমি পূজন অনুষ্ঠানে যোগ দেন কেন্দ্রীয় মন্ত্রী।
Vande Bharat Express: ৫০ জন ছাত্রকে বেছে নেওয়া হবে
আর সেখানেই এহেন মন্তব্য করেন তিনি। আর এই প্রসঙ্গে পরে সংবাদমাধ্যমে কথা বলতে গিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, বন্দে ভারত ট্রেনটি দেখার পরেই ছাত্রদের মধ্যে ওই ট্রেনটিতে চড়ার জন্যে একটি কৌতূহল তৈরি হয়। এই অবস্থায় ৫০ জন ছাত্রকে বেছে নেওয়া হবে। তবে এজন্যে ছোট্ট একটা প্রতিযোগিতার মাধ্যমে তাদের বেছে নিতে হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী।
Vande Bharat Express: ১৫ অগাস্ট চালু হতে পারে বন্দে ভারত
বলে রাখা প্রয়োজন, ইতিমধ্যে বন্দে ভারত ট্রেন পেয়েছে ওডিশাও। গত ১৮ মে ভিডিও কনফারেন্সের মাধ্যমে পুরী এবং হাওড়া রুটে বন্দে ভারতের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, দেশের একাধিক রাজ্য ইতিমধ্যে বন্দে ভারত পেয়েছে। জানা গিয়েছে, খুব শীঘ্রই তৃতীয় বন্দে ভারত পেতে চলেছে রাজস্থান। উদয়পুর থেকে জয়পুর যাবে এই ট্রেন। ইতিমধ্যে ট্রায়াল রানের জন্যে সে রাজ্যে পৌঁছে গিয়েছে একটি বন্দে ভারত। মনে করা হচ্ছে আগামীকাল ১৫ অগাস্ট এই ট্রেন চালু হবে।
Vande Bharat Express: বাংলা পাবে আরও ট্রেন
যদিও রেলের তরফে এই বিষয়ে কিছু জানানো হয়নি। অন্যদিকে অগস্টের শেষে পাটনা-হাওড়া রুটে বন্দে ভারতের উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী। ইতিমধ্যে এই রুটে ট্রায়াল রান হয়ে গিয়েছে।












Click it and Unblock the Notifications