Vande Bharat Express: একসঙ্গে পাঁচটি বন্দে ভারতের উদ্বোধন করবেন মোদী! তালিকায় আছে বাংলাও
Vande Bharat Express: ইতিমধ্যে একাধিক বন্দে ভারত পেয়েছে দেশ! যেগুলি বিভিন্ন রাজ্যের মধ্যে পরিষেবা দিচ্ছে। তবে বছর ঘুরলেই লোকসভা নির্বাচন। আর সেই নির্বাচনের 'রেল বিপ্লব' ঘটাতে চায় মোদী সরকার।
আরও বেশ কয়েকটি রুটে ভারতের প্রথম এই সেমি বুলেট (Vande Bharat Express) চালাতে চায় রেলমন্ত্রক (Indian Rail)। আর সেই লক্ষ্যেই কাজ করছে রেল। যার মধ্যে বেশ কয়েকটি রুট রয়েছে।

Vande Bharat Express: পিএমের সময় পাওয়ার অপেক্ষা
যার মধ্যে রয়েছে পাটনা-হাওড়া রুট (patna howrah vande bharat) । ইতিমধ্যে এই রুটে ট্রায়াল রান সম্পূর্ণ হয়েছে। সকাল ৮ টায় পাটনা জংশন থেকে ছেড়ে বন্দে ভারতটি ট্রেনটি হাওড়ায় পৌঁছবে দুপুর আড়াইটে নাগাদ। একই ভাবে তিনটে ৫৫ মিনিটে হাওড়া থেকে রওনা দেবে। এবং রাত সাড়ে ১০ টা নাগাদ পাটনা জংশনে পৌঁছানোর রয়েছে। তবে কবে এই ট্রেনের উদ্বোধন তা স্পষ্ট হয়নি। তবে রেল আধিকারিকরা জানাচ্ছেন, পিএমও'র সময় পাওয়া যায়নি।
Vande Bharat Express: পাঁচটি বন্দে ভারতের উদ্বোধন একসঙ্গে?
শুধু পাটনা-হাওড়া রুটে নয়, একাধিক বন্দে ভারতের উদ্বোধন হওয়ার কথা রয়েছে। আর তা পুজো অর্থাৎ উৎসবের মরসুম শুরু হওয়ার আগেই সেগুলির উদ্বোধন হতে পারে বলে খবর। বেশ কয়েকটি রুট তার মধ্যে রয়েছে। তবে প্রাথমিক ভাবে পাঁচটি রুটের উদ্বোধন এই মাসে অর্থাৎ অগাস্টের শেষ কিংবা সেপ্টেম্বরের শুরুতেই হতে পারে।
আর সেই তালিকায় পাটনা-হাওড়া রুট রয়েছে। আর এই পাঁচটি রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে হবে সেই অনুষ্ঠানে। ইতিমধ্যে সেই বিষয়ে পিএমও'তে জানানো হয়েছে বলে এক আধিকারিক জানিয়েছেন। যদিও এখনও পর্যন্ত সে বিষয়ে কিছুই জানানো হয়নি বলেই খবর।
Vande Bharat Express: আরও একটি বন্দে ভারত পাবে এই রাজ্য?
চন্ডীগড় এবং রাজস্থানের জয়পুরের (Chandigarh Jaipur Vande Bharat News) মধ্যে একটি বন্দে ভারতের উদ্বোধন হতে পারে। উত্তর রেলওয়ে আম্বালা বিভাগ চণ্ডীগড় আরও একটি বন্দে ভারত চালাতে পারে। যদিও এই বিষয়ে এখনই স্পষ্ট কিছু জানায়নি রেল। যদিও এখনও আম্বালা বিভাগের অধীনে তিনটি রুটে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেন চালানো হচ্ছে।
আম্বালা হয়ে দিল্লি-কাটরা রুটে একটি বন্দে ভারত চলছে। অন্দোরা এবং আম্বালা-নয়াদিল্লি এবং নয়াদিল্লি-চণ্ডীগড়-উনা হিমাচল প্রদেশ থেকে চলাচল করে বন্দে ভারত।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications