বাণিজ্যিকভাবে যাত্রা শুরু বন্দে ভারত এক্সপ্রেসের! রাহুল-রেলমন্ত্রী টুইটযুদ্ধ
রবিবার বাণিজ্যিক যাত্রা শুরু করল ভারতের প্রথম সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত। দুদিন আগে, শুক্রবার প্রধানমন্ত্রী এই ট্রেনের যাত্রার সূচনা করেছিলেন।
রবিবার বাণিজ্যিক যাত্রা শুরু করল ভারতের প্রথম সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত। দুদিন আগে, শুক্রবার প্রধানমন্ত্রী এই ট্রেনের যাত্রার সূচনা করেছিলেন।
|
রেলমন্ত্রীর দাবি
রেলমন্ত্রী পীযূষ গোয়েল রবিবার ভোরে ট্রেনের নয়া দিল্লি ছেড়ে যাওয়ার ভিডিও শেয়ার করেছেন। একইসঙ্গে তিনি দাবি করেছেন, এই ট্রেনের পরবর্তী দুই সপ্তাহের টিকিট বুক হয়ে গিয়েছে।
শনিবার রাতে প্রেস রিলিজ জারি করে রেলকর্তৃপক্ষ জানিয়েছে, বারাণসী থেকে ছেড়ে আসার সময় ট্রেনটি চামরৌলি স্টেশনে থামবে। যার অবস্থান তুণ্ডলা স্টেশন থেকে ১৮ কিমি দূরে।
ট্রেনের শেষ চারটি কোচে যোগাযোগ ব্যবস্থা নিয়ে সমস্যা দেখা দিয়েছিল। সম্ভবত বাইরের কোনও গরম কিছু থেকে সেটি তৈরি হয়েছিল। পরে ট্রেনটি স্বাভাবিক ভাবেই দিল্লির উদ্দেশে শনিবার
যাত্রা করে।
ট্রেন এইটটিনকে বন্দেভারত এক্সপ্রেস নাম দেওয়া হয়েছে। শুক্রবার যা বারানসি ছেড়েছিল রাত ১০.৩০-এ। সেখানে পৌঁছনোর ৪৫ মিনিট পরেই ট্রেনটি ছাড়ে। কিন্তু ট্রেনটির প্রথম ব্রেকডাউন হয় পরেরদিন অর্থাৎ শনিবার ভোরে তুণ্ডলা থেকে ১৫ কিমি দূরে। সিপিআরও দীপক কুমার জানিয়েছিলেন, একটি গরুকে ধাক্কার মারার পর চাকাগুলি পিছলে গিয়েছিল। সেখানেই একঘন্টার ওপর দাঁড়িয়ে থাকে।
জানা গিয়েছে, ট্রেনটি দাঁড়িয়ে পড়ার আগে শেষের দিককার কোচগুলিতে অদ্ভুত আওয়াজ শোনা গিয়েছিল। এরসঙ্গে ধোঁয়া ও গন্ধও বের হতে থাকে। চারটি কোচে কোনও বিদ্যুৎ সরবরাহ ছিল না।
|
রাহুলের টুইট
শনিবার রাতে বিষয়টি নিয়ে টুইট করেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। তিনি বলেন, মোদীজি মেক ইন ইন্ডিয়া নিয়ে মনে হয় গভীরভাবে চিন্তা করা উচিত। বেশিরভাগ মানুষ মনে করেছেন এটি ব্যর্থ হয়েছে।
|
পাল্টা টুইট রেলমন্ত্রীর
এর কিছুক্ষণের মধ্যে আক্রমণ করেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। আক্রমণের বিষয়বস্তু নিয়ে প্রশ্ন তোলের তিনি। রেলমন্ত্রী বলেন, ভারতীয় প্রযুক্তিবিদরা কঠিন অধ্যবশায়ে জিনিসটি তৈরি করেছেন।












Click it and Unblock the Notifications