Vande Bharat Express: অযোধ্যায় যেতে ১০০ টি স্পেশাল ট্রেন চালাবে রেল, ছুটবে বন্দে ভারতও

Vande Bharat Express: যুদ্ধকালীন তৎপরতায় রামমন্দির (RamMandir) নির্মাণের কাজ চলছে। জানুয়ারি মাসের শেষের দিকে উদ্বোধন হবে ঐতিহাসিক রামমন্দিরের। রামলালার প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চলছে শেষমুহূর্তের প্রস্তুতি। সাজিয়ে তোলা হচ্ছে গোটা অযোধ্যাকে। রামমন্দিরের উদ্বোধনকে ঐতিহাসিক করে রাখতে চায় মোদী সরকার।

দেশ-বিদেশের বহু মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে। সচিন তেন্ডুলকার, রতন টাটা সহ একাধিক ব্যক্তিত্ব উপস্থিত থাকবেন।দেশের মানুষও যাতে ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে পারে সেজন্যে পরিকল্পনা করা হচ্ছে। আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে খুলে দেওয়া অযোধ্যা বিমানবন্দর। এমনকি অযোধ্যা রেলস্টেশনেরও কাজ একেবারে শেষ পর্যায়ে।

Vande Bharat Express

সে সময় অযোধ্যার জন্য বিশেষ ট্রেন চালানোর পরিকল্পনা করছে। মন্দির উদ্বোধনের আগে এক সপ্তাহ ধরে অযোধ্যার জন্য ১০০টিরও বেশি বিশেষ ট্রেন চালাতে পারে রেল (Indian Rail)। এমনকি কয়েকটি রুট দিয়ে বন্দে ভারতও (Vande Bharat Express)চালাতে পারে রেলমন্ত্রক। দেশের সব জোনকে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নিতে বলেছে রেলমন্ত্রক।

এমনকি পরিকল্পনা করার কথাও বলা হয়েছে। আর এরপরেই দেশের কোন রুটে কোন ট্রেন অযোধ্যায় যাবে তা জানানো হবে বলে খবর। মন্ত্রক বলছে, অযোধ্যা রেলস্টেশনের কাজ দুটি পর্যায়ে করা হচ্ছে। প্রায় ২৪০ কোটি টাকা ব্যয়ের প্রথম ধাপের কাজ চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ হবে। আর তাতে স্টেশনের যাত্রী ক্ষমতা পাঁচ হাজার থেকে বাড়িয়ে এক লাখ করা হবে।

অন্যদিকে স্টেশনের সামনের গেট সুন্দর ভাবে সাজিয়ে তোলা হচ্ছে। রাজস্থানের ভরতপুরের বংশী পাহাড়পুরের পাথর দিয়ে তৈরি করা হচ্ছে। এই পাথরই রামলালার মন্দির তৈরিতে ব্যবহার করা হচ্ছে। এই পাথর বিশ্বের অন্যতম দুর্লভ পাথরের মধ্যে একটি। পাঁচ হাজার বছর পর্যন্ত এই পাথর একই ভাবে থাকবে। বৃষ্টি হলে পাথরের চমক আরও বাড়বে।

অন্যদিকে স্টেশনের মধ্যেও থাকবে আধুনিক সুবিধা। লিফট থেকে শুরু করে থাকবে বিশ্বমানের সমস্ত পরিষেবা। বলে রাখা প্রয়োজন, আগামী ২২ জানুয়ারি রামমন্দিরের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাক্ষী থাকবে গোটা বিশ্ব।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+