উপত্যকার মানুষ ইতিহাসের একটি নতুন অধ্যায় লিখেছেন, জম্মু-কাশ্মীরের ভোট সম্পর্কে মত এলজি মনোজ সিনহার
জম্মু - কাশ্মীরের তিন দফার ভোটগ্রহণ শেষ হয়ে গিয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়িয়েই হয়েছে ভোটগ্রহণ। জম্মু - কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিনহা বড় বার্তা দিয়েছেন। বুধবার তিনি বলেছেন, জম্মু ও কাশ্মীরের বিধানসভা নির্বাচনের শান্তিপূর্ণ সমাপ্তি 'ইতিহাসের একটি নতুন অধ্যায়'। মানুষ গণতান্ত্রিক উপায়ে সেটি লিখেছে।
জনগণ গণতন্ত্রের প্রতি তাদের আস্থা প্রকাশ করেছে। জম্মু ও কাশ্মীরে শান্তিপূর্ণ, সুষ্ঠু ও স্বচ্ছ্ব নির্বাচনের কথা বিশ্বে বলা হচ্ছে। রাজভবনে গান্ধী জয়ন্তী উদযাপনের সময় সিনহা এই কথা বলেন। তিনি বলেন, এই বছরের মে মাসে মানুষ সংসদ নির্বাচনে ভোট দিয়েছে। এখন বিধানসভা নির্বাচনে কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে গণতন্ত্রের উৎসব পালন করা হয়েছে।

" সংবিধান অনুযায়ী ১.৪০ লক্ষ মানুষকে গণতান্ত্রিক অধিকার দেওয়া হয়েছে৷ নির্বাচনের মাধ্যমে উন্নয়নে জনগণ অবদান রেখেছে। জনগণ গণতন্ত্রের প্রতি তাদের আস্থা প্রকাশ করেছে। গত পাঁচ বছরে নীচের স্তর পর্যন্ত গণতান্ত্রিক ক্ষমতায়ন হয়েছে। শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়েছে। জম্মু ও কাশ্মীরের মানুষ ইতিহাসের একটি নতুন অধ্যায় লিখছে। " এই দাবি করেছেন সিনহা।
বিধানসভা নির্বাচনে এবার প্রচুর সংখ্যক প্রার্থী সামিল হয়েছেন। সেই বিষয়কে সামনে রেখে সিনহা বলেন, এটি ইঙ্গিত দেয় যে তরুণরা এখন গণতন্ত্রের অংশ হয়ে উঠছে। লোকসভা এবং বিধানসভা নির্বাচনে, নির্দল প্রার্থীরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এর অর্থ জম্মু ও কাশ্মীরের যুবকরা গণতন্ত্রে অংশগ্রহণ করছেন।
দীর্ঘ এক দশক পর তিন দফায় জম্মু - কাশ্মীরে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচন। ৬৩.৪৫ শতাংশ ভোট পড়েছে। আগামী ৮ অক্টোবর ফলাফল ঘোষণা করা হবে।












Click it and Unblock the Notifications