2020 Valentines Day:এমন দিন উদযাপনে কোন টলিউড তারকারা বিশ্বাস রাখেন না! দেখুন একনজরে
গোটা বিশ্ব যেখানে উদযাপন করছে ভ্য়ালেন্টাইন্স ডে। সেখানে টলিউডের এমন কয়েকজন তারকা রয়েছেন যাঁরা একদমই বিশ্বাসী রাখনে না ভ্যালেন্টাইন্স ডে -তে ধরাণায়। টলিউডের কোন কোন তারকা এই ধারণায় বিশ্বাসী নন, দেখে নেওয়া যাক একনজরে।

আবির
প্রেমের জন্য আবার বিশেষ দিন কী?এমনই প্রশ্ন আবিরের। আবির চট্টোপাধ্যায়র দাবি, বছরের ৩৬৫ দিনই প্রেমের দিন। আর তার জন্য আলাদা করে কোনও দিনকে বেছে নিতে হয়না। তবে যাঁরা পালন করছেন ,তাঁদের প্রতি সমর্থন রয়েছে আবিরের।
| |
পাওলি
প্রেমের দিন বলতে পাওলি বিশ্বাস করেন সরস্বতী পুজোকে। আর তার জন্য আলাদা করে ভ্যালেন্টাইন্স ডে কে প্রেম দিবস হিসাবে মানতে চাননা পাওলি। টলিউডের অই সুন্দরী এক্কেবারে এক্ষেত্রে গড়প়তা বাঙালির দলেই পড়েন!
|
শ্রাবন্তী
সদ্য বিয়ে করেছেন শ্রাবন্তী। স্বামী রোশনের সঙ্গে এই দিনটি কেমনভাবে উদযাপন করতে চাইছেন তিনি?সেকথা তো দূরে থাক! শ্রাবন্তী কোনএ মতেই মানতে নারাজ যে টেডি, চকোলেট দেওয়ার জন্য আলাদা দিন হতে পারে। তাই ভ্যালেন্টাইন্স ডে তিনি মানেন না।
|
ঋ
টলিউডের অন্যতম 'হট তারকা' ঋ। এই অভিনেত্রীও বিশ্বাস করেন যে 'প্রেমের ফাঁদ পাতা ' রয়েছে চারিদিকে। আর প্রেম করার জন্য ৩৬৫ দিনই যথেষ্ট। আর প্রেমের জন্য আলাদা করে কোনও দিন আর প্রয়োজন হয়না ঋ এর মতো তারকাদের।












Click it and Unblock the Notifications