প্রাক্তন সাংসদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ! জেলে পাঠানোর নির্দেশ আদালতের

দেশদ্রোহিতার অভিযোগ তামিলনাড়ুল প্রভাবশালী নেতা ভি গোপালস্বামী তথা ভাইকোকে একবছরের জন্য কারাাবাসের নির্দেশ দিল চেন্নাইয়ের আদালত।

দেশদ্রোহিতার অভিযোগ তামিলনাড়ুল প্রভাবশালী নেতা ভি গোপালস্বামী তথা ভাইকোকে একবছরের জন্য কারাাবাসের নির্দেশ দিল চেন্নাইয়ের আদালত।
২০০৯ সালে নিজের একটি বই প্রকাশ অনুষ্ঠানে মন্তব্যের জেরে দোষী সাব্যস্ত করা হয়েছে তাঁকে।

 প্রাক্তন সাংসদের বিরুদ্ধে দেশদ্রোহিতার অভিযোগ! পাঠানো হল জেলে

ভাইকো বলেছিলেন, যদি শ্রীলঙ্কায় এলটিটিই-র বিরুদ্ধে যুদ্ধ না থামানো হত, তাহলে ভারত একটা দেশ হিসেবে থাকত না। এই মন্তব্যের জেরে ভাইকোর বিরুদ্ধে দেশের সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন তোলার অভিযোগ আনা হয়েছিল।

ডিএমকের তরফে এই অভিযোগ আনা হয়েছিল। অন্যদিকে এবার রাজ্যসভা নির্বাচনে ডিএমকের সহযোগী হিসেবে তামিলনাড়ু থেকে মনোনয়ন জমা দেওয়ার কথা রয়েছে তাঁর। শনিবার তাঁর মনোনয়ন জমা দেওয়ার কথা রয়েছে। নির্বাচিত হলে ১৫ বছর পর তাঁকে ফের সংসদে দেখা যাবে।

তামিলনাড়ুতে এমডিএমকের কোনও বিধায়ক নেই। ফলে জোট সহযোগী ডিএমকে এই আসন তাঁর জন্য বরাদ্দ করেছে। লোকসভা নির্বাচনে রাজ্যের ৩৯ টি আশনের মধ্যে ৩৭ টিতে জয়লাভ করে ডিএমকে।

ভাইকো তিনবারের রাজ্যসভা সদস্য। ডিএমকের সঙ্গে থাকার সময়ে দুবার তিনি তামিলনাড়ুর শিবকাশী থেকে নির্বাচিত হয়েছিলেন। যার শেষ সময়কাল ছিল ১৯৯৯ থেকে ২০০৪।
পেশায় অ্যাডভোকেট ভাইকো ইংরেজি এবং তামিলে তুখোর। এলটিটিইকে সমর্থন করে বিবৃতি দেওয়ার তাঁর বিরুদ্ধে পোটা প্রয়োগ করে ২০০২ সালে গ্রেফতার করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী জয়ললিতা। ভেলোর জেরে তাঁকে একবছর কাটাতে হয়েছিল। ২০১৪ সালে ভাইকোর বিরুদ্ধে মামলা তুলে নেওয়া হয়।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+