ট্রাফিক আইনে কড়াকড়ি, হেলমেটে নথি নিয়ে ঘুরছেন বাইক চালক
নয়া ট্রাফিক আইন লাগু হয়েছে গোটা দেশে। একটু বেচাল হলেই পকেট থেকে গুণে গুণে মোটা টাকা জরিমানা দিতে হচ্ছে। এই পরিস্থিতি থেকে বাঁচতে মজার উপায় বের করেছেন গুজরাটের ভদোদরা এই বাইক চালক।
নয়া ট্রাফিক আইন লাগু হয়েছে গোটা দেশে। একটু বেচাল হলেই পকেট থেকে গুণে গুণে মোটা টাকা জরিমানা দিতে হচ্ছে। এই পরিস্থিতি থেকে বাঁচতে মজার উপায় বের করেছেন গুজরাটের ভদোদরা এই বাইক চালক। ট্রাফক আইনের কড়াকড়িতে যাতে কোনও বিপদে পড়তে না হয় সেকারণে নিজের হেলমেটের মধ্যেই লাইসেন্স সহ গাড়ির যাবতীয় নথি নিয়ে ঘুরছেন তিনি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ভদোদরার বাইক চালকের এই কীর্তি।

পেশায় ইন্সিওরেন্স এজেন্ট রামপাল শাহ(৫০) ভদোদরা বাসিন্দা। নিজের রয়্যাল এনফিল্ড গাড়ির পেশার একমাত্র ভরসা। সারাদিন বাইকে করেই শহরের বিভিন্ন জায়গায় ছুটে বেরান তিনি। নতুন ট্রাফিক আইন কার্যকর হওয়ার পর থেেক রাস্তার যেকোনও মোড়ে কাগজপত্র দেখতে চাইছেন ট্রাফিকপুলিসরা। এমনই কড়াকড়ি চলছে গোটা শহর জুড়ে। শেষে উপায় না ভেবে নিজেই বুদ্ধি বের করেছেন।
ये हुई ना बात 👍👍
— विनोद तापड़िया 🇮🇳 (@VinodTaparia1) September 9, 2019
गुजजु भाई ने अपने हेलमेट पर ही मोटरसाइकिल के कागज़ चिपका लिये, वाह 🤔 pic.twitter.com/jVfxfrYja9
হেলমেটের মধ্যেই গাড়ির যাবতীয় জরুরি কাগজ রাখার বন্দোবস্ত করে নিয়েছেন তিনি। হেলমেটের মধ্যেই ড্রাইভিং লাইসেন্স, দূষণ নিয়ন্ত্রণের সার্টিফিকেট, রেজিস্ট্রেশন সার্টিফিকেট, ইন্সিওরেন্স পলিসির কাগজ রেখেছেন। সাধারণ এই কাগজগুলিই অধিকাংশ চালক বাড়িতে রেখে আসেন। বা নিজের সঙ্গে নিয়ে যেতে ভুলে যান। রামপাল জানিয়েছেন এই কাগজগুলির মধ্যে যেকোনও একটি বাড়িতে ভুলে ফেলে এলেই মোটা টাকা জরিমানার মুখে পড়তে হতে পারে তাঁকে। সেই আশঙ্কা থেকেই বুদ্ধি বের করেন তিনি। হেলমেট ছাড়া তিনি গাড়ি নিয়ে বেরোন না সেকারণেই এই ব্যবস্থা করে ফেলেছেন রামপাল।
সোশ্যাল মিডিয়ায় রামপালের এই উদ্যোগ প্রশংসিতও হয়েছে। হয়তো অনেকেই রামপালকে দেখে অনুপ্রাণিত হয়ে পদক্ষেপ করবেন। এতে আখেরে লাভ হবে ট্রাফিক পুলিসেরই। সচেতন করতে আর বাড়তি উদ্যোগ নিতে হবে না তাঁদের।












Click it and Unblock the Notifications