প্রবল বর্ষণে বিপর্যস্ত ভদোদরা, স্তব্ধ জনজীবন, উদ্ধারে এনডিআরএফ

সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে ৫৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে গুজরাটের ভদোদরা। এখনও চলছে বৃষ্টি। ১২ ঘণ্টার টানা বর্ষণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে শহরে। এই রেকর্ড বর্ষণে নাজেহাল শহরের বাসিন্দারা।

সকাল ৮টা থেকে রাত ৮টার মধ্যে ৫৫৪ মিলিমিটার বৃষ্টি হয়েছে গুজরাটের ভদোদরা। এখনও চলছে বৃষ্টি। ১২ ঘণ্টার টানা বর্ষণে বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে শহরে। এই রেকর্ড বর্ষণে নাজেহাল শহরের বাসিন্দারা। রাস্তাঘাট জলমগ্ন। নৌকা চলার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। নীচু এলাকার বাড়িগুলিতে জন ঢুকে পড়েছে। জলবন্দি হয়ে রয়েছেন শহরের অসংখ্য মানুষ।

বন্ধ নানা পরিষেবা

বন্ধ নানা পরিষেবা

বৃষ্টির কারণে দৃশ্যমানতা কম থাকায় বিমান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে। তার উপর রানওয়েতে জল জমে গিয়েছে। পরিস্থিতি একেবারে ভয়াবহ আকার নিয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে স্কুল কলেজ। রেল লাইনে জল জমে যাওয়ায় বাতিল করা হয়েছে পাঁচটি দূরপাল্লার ট্রেন।

নেমে পড়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী

নেমে পড়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী

জলবন্দি শহরের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু করেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী। পরিস্থিতি মোকাবিলায় গুজরাটের মুখ্যমন্ত্রী বিজয় রূপানি পদস্থ আধিকারিকদের নিয়ে জরুরি বৈঠক সেরেছেন। দুই পদস্থ আইএএস অফিসার বিনোদ রাও এবং লোচন সহেরাকে পরিস্থিতি পর্যবেক্ষণে ভদোদরা পাঠিয়েছেন তিনি। তাঁদের পর্যবেক্ষণেই সব কাজ হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

টানা চলবে বৃষ্টি

টানা চলবে বৃষ্টি

এদিকে বৃষ্টি কমার এখনই কোনও সংবাদ শোনাতে পারেনি আবহাওয়া দফতর। আগামী দু'দিন টানা বর্ষণ চলবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যেই বর্ষণ শুরু হয়েছে আহমেদাবাদ সহ গুজরাটের একাধিক শহরে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+