কোভিড ভ্যাকসিন কি নপুংসক করতে পারে? ডিসিজিআই কোন উত্তর দিল
কোভিড ভ্যাকসিন কি নপুংসক করতে পারে?ডিসিজিআই কোন উত্তর দিল
২০২১ সালে ৩ রা জানুয়ারি গোটা দেশকে স্বস্তি দিয়ে ডিসিজিআই জানিয়ে দিল, দেশের দুই সংস্থার হাত ধরে আসা কোভ্যাক্সিন ও কোভিশিল্ডকে তারা ভারতে ব্য়বহারের জন্য ছাড়পত্র দিয়েছে। এই সুসংবাদ এদিন জানান, ডিসিজিআই প্রধান ভিসি সোমানি। পাশাপাশি তিনি জানান আপৎকালে ব্যবহারের ক্ষেত্রে এই ছাড়পত্র দেওয়া হয়েছে।

ভ্যাকসিন দুটি ১১০ শতাংশ সুরক্ষিত
এদিন ভিসি সোমানি বলেন, হালকা জ্বর, অ্যালার্জি, যন্ত্রণা একাধিক ভ্যাকসিনের কমন এফেক্ট। তবে ভ্যাকসিন ঘিরে একচুলও সন্দেহ থাকলে, ডিসিজিআই এই মান্যতা দিত না। ফলে ভ্যাকসিন যে ১১০ শতাংশ সুরক্ষিত , তা তিনি দাবি করেন।

টিকা ও নপুংসক ইস্যু
একটি মহল দাবি তুলেছিল যে করোনার ভ্যাকসিনের হাত ধরে মানুষ নপুংসক হয়ে যেতে পারেন। তবে এদিন এই নিয়ে প্রশ্ন উঠতেই কার্যত তাকে নস্যাৎ করে দেন ডিসিজিআই প্রধান। তিনি বলেন, এই দাবি একেবারে ভিত্তিহীন।

অখিলেশের বক্তব্য
এর আগে, অখিলেশ যাদব বক্তব্য রাখতে গিয়ে বলেন, এই টিকা বিজেপি দিচ্ছে। ফলে এই টিকায় তাঁর আস্থা নেই। তিনি বলেন, 'আমি বিজেপির টিকাকা ভরসা করতে পারিনা।' তিনি এও জানান, যে এই মুহূর্তে তিনি বিজেপির টিকা নেবেন না।

সিরামের বার্তা
এদিকে, কোভিশিল্ড ভারতে অনুমোদন পাওয়ায় সিরাম কর্তা আদার পুনাওয়ালা ধন্যবাদ জানিয়েছেন মোদী সরকারকে। অন্যদিকে, এই ভ্যাকসিনের অনুমোদন প্রাপ্তির পরই মোদী টুইটবার্তায় জানান,' অভিনন্দন ভারত'।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications