জনসংখ্যার নিরিখেই ভ্যাকসিন বণ্টন, টিকা অপচয়েও রাজ্যগুলিকে গুনতে হবে মাশুল! হুঁশিয়ারি কেন্দ্রের

জনসংখ্যার নিরিখেই ভ্যাকসিন বণ্টন, টিকা অপচয়েও রাজ্যগুলিকে গুনতে হবে মাশুল! হুঁশিয়ারি কেন্দ্রের

সোমবার টিকা নীতিতে বদলের কথা বলেও কোন রাস্তায় টিকা বন্টন, প্রাপ্তবয়ষ্কদের বিনামূল্য টিকাকরণ হবে তা প্রাথমিক ভাবে স্পষ্ট করেনি কেন্দ্র সরকার। গতকালই সেই টিকাকরণ এবং টিকার বন্টন নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করল কেন্দ্র। জারি করা হয় একগুচ্ছ নির্দেশিকা। যেখানে মূলত জনসংখ্যার ভিত্তিতেই টিকা বণ্টন ও টিকা অপচয় রোধে বিশেষ জোর দেওয়া হয়েছে।

জনসংখ্যার উপর ভিত্তি করেই টিকা বণ্টন

জনসংখ্যার উপর ভিত্তি করেই টিকা বণ্টন

এদিকে টিকা বন্টন নিয়ে কেন্দ্রের দিকে বারবার প্রশ্ন তুলেছে রাজ্য সরকার থেকে সুপ্রিম কোর্ট। শেষ পর্যন্ত মঙ্গলবার কেন্দ্রের তরফ থেকে সংশোধিত নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। নতুন নির্দেশিকায় বলা হয়েছে, রাজ্যের জনসংখ্যা,আক্রান্তের সংখ্যা, টিকাকরণের গতির উপর নির্ভর করেই রাজ্যগুলো টিকা পাবে। সঙ্গে ভ্যাকসিনের অপচয় হলে বরাদ্দকৃত ভ্যাকসিনের উপর প্রভাব পড়বে বলেও স্পষ্ট ভাষায় জানানো হয়েছে।

 কী বলছে কেন্দ্রের নয়া টিকা নীতি

কী বলছে কেন্দ্রের নয়া টিকা নীতি

এদিকে নয়া টিকা নীতিতে কেন্দ্রের তরফে জানানো হয়েছে, দেশের টিকা প্রস্তুতকারীদের থেকে ৭৫ শতাংশ প্রতিষেধক কিনবে কেন্দ্র। যা বিনামূল্যে প্রদান করা রাজ্য সরকার বা কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে। বাকি ২৫ শতাংশ নিতে পারবে বেসরকারি ক্ষেত্রগুলি। উপরিউক্ত অগ্রাধিকারের ভিত্তিতে কোন রাজ্যকে কত টিকা প্রদান করা হবে, তা আগেভাগেই জানিয়ে দেওয়া হবে বলে জানানো হয়েছে।

একনজরে ভারতের টিকাকরণ চিত্র

একনজরে ভারতের টিকাকরণ চিত্র

এদিকে ২১ জুন থেকেই সমস্ত রাজ্যের সমস্ত প্রাপ্তবয়স্কদের জন্য কেন্দ্রীয় সরকার বিনামূল্যে করোনার ভ্যাকসিন সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ইতিমধ্যে ৪৪ কোটি কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের অর্ডারও দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। অন্যদিকে ভ্যাকসিন নষ্ট নিয়ে একাদিক বৈঠকে রাজ্য প্রশাসনের কর্তাদেক সতর্ক করেছেন খোদ প্রধানমন্ত্রী। এখনও পর্যন্ত ২৩ কোটি ৬১ লক্ষ ৯৮ হাজার ৭২৬ জনকে এখনও পর্যন্ত ভ্যাকসিন দেওয়া সম্ভব হয়েছে বলে জানা যাচ্ছে।

 কোন রাজ্যে কত ভ্যাকসিন অপচয় ?

কোন রাজ্যে কত ভ্যাকসিন অপচয় ?

কেন্দ্রের অভিযোগ কিছু রাজ্যে যথেচ্ছভাবে নষ্ট হচ্ছে করোনা টিকা। তালিকায় শীর্ষে রয়েছে ঝাড়খণ্ড। মে মাসে স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী ঝাড়খণ্ডে ৩৭%, ছত্তিশগড়ে ৩০%, তামিলনাড়ুতে ১৫.৫%, জম্মু ও কাশ্মীরে ১০.৮% এবং মধ্য প্রদেশে ১০.৭% টিকা এখনও পর্যন্ত নষ্ট হয়েছে। এদিকে গত ২৪ ঘণ্টায় ফের দেশে করোনা আক্রান্তের সংখ্যা নেমে গেল এক লক্ষের নীচে। গোটা দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৮৬ হাজার ৪৯৮ জন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+