দলীয় কর্মীদের টিকাকরণে গোটা ভ্যাকসিন সেন্টার ‘হাইজ্যাকের’ অভিযোগ! কাঠগড়ায় বিজেপি বিধায়ক
দলীয় কর্মীদের টিকাকরণে গোটা ভ্যাকসিন সেন্টার ‘হাইজ্যাকের’ অভিযোগ! কাঠগড়ায় বিজেপি বিধায়ক
দেশজুড়ে টিকাকরণ নিয়ে ক্রমেই বাড়ছে উদ্বেগ। একাধিক রাজ্য থেকে আসছে স্বজনপোষণের অভিযোগ। এবার দলী কর্মীদের টিকাকরণ করাতে গিয়ে স্বজন পোষণের অভিযোগ উঠল খোদ বিজেপি বিধায়কের বিরুদ্ধে। সূত্রের খবর, বেঙ্গালুরুর ভুবনেশ্বরী নগর পিএইচসি-তে যে টিকাকরণ কেন্দ্রটি ছিল তা অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। ওই জায়গার বদলে বর্তমানে নতুন জায়গাতে চলছে গোটা প্রক্রিয়া।

অভিযোগ, এই কাজ গয়েছে সিভি রমন নগরের বিজেপির বিধায়ক এস রঘুর নির্দেশে। বিরোধীদের দাবি দলীয় কর্মীদের টিকাকরণে সুবিধা করে দিতেই ভুবনেশ্বরী নগরের টিকাকরণ কেন্দ্রটি স্থানান্তরিত করা হয়েছে। এমবকী কার্যত একই অভিযোগ শোনা যাচ্ছে সাধারণ মানুষের গলায়। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ দীর্ঘদিন থেকেই এই টিকাকরণ কেন্দ্রে ভ্যাকসিন দেওয়ার কাজ চলছিল। এমনকী গত মঙ্গলবার সকালেও টিকাকরণের জন্য ৩০০টির বেশি টোকেনও দেওয়া হয়।
কিন্তু আচমকাই সকলে জানতে পারেন এই কেন্দ্রে আর টিকাকরণ হবে না। গোটা কেন্দ্রটিই তুলে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে। সূত্রের খবর, পুরনো কেন্দ্রের বদলে বর্তমানে ওম শক্তি কল্যাণ মনতাপাতে চলছে টিকাকরণ। এদিকে এই সেন্টারটি আবার বিধায়কের মালিকানাধীন রয়েছে বলেও খবর। এমনকী ওই কেন্দ্রেও নিজের প্রচারে কোনও খামতি রাখেননি ওই বিজেপি বিধায়ক।
গোটা দেশে যেখানে বিনামূল্য ভ্যাকসিন নিয়ে জোরদার তরজা চলছে সেখানে সাধারণ মানুষের মন জিততে নতুন কৌশল নেন এস রঘু। স্থানীয় বাসিন্দাদের দাবি ওম শক্তি কল্যাণ মনতাপাতে বিনামূল্যের ভ্যাকসিনের পোস্টাও ঝোলানো হয়। যাতে স্পষ্টতই লেখা রয়েছে এই গোটা বিনামূল্যে টিকাকরণের আয়োজন করেছেন স্বয়ং বিধায়ক। যদিও অভিযোগ এই কেন্দ্রে বিজেপি কর্মী ছাড়া আরও কেউই টিকাকরণের সুবিধা পাচ্ছেন না।












Click it and Unblock the Notifications