আগামীকাল থেকে শুরু হচ্ছে ১২–১৪ বছর বয়সীদের টিকাকরণ, জেনে নিন কেন্দ্রের নিয়মগুলি

আগামীকাল থেকে শুরু হচ্ছে ১২–১৪ বছর বয়সীদের টিকাকরণ, জেনে নিন কেন্দ্রের নিয়মগুলি

মঙ্গলবার কেন্দ্রের পক্ষ থেকে ১২–১৪ বছর বয়সীদের টিকাকরণের নির্দেশিকা জারি করা হল। আগামী ১৬ মার্চ থেকে এই বয়সের শিশুদের টিকাকরণ শুরু হবে এবং এই বয়স গোষ্ঠীর সুবিধাভোগীদের কেবলমাত্র কর্বেভ্যাক্স ভ্যাকসিনই দেওয়া হবে বলে জানানো হয়েছে।

১২–১৪ বছর বয়সীদের দেওয়া হবে কর্বেভ্যাক্স

১২–১৪ বছর বয়সীদের দেওয়া হবে কর্বেভ্যাক্স

বায়োলজিক্যাল ই-এর ইন্ট্রামাসকুলার ভ্যাকসিন কর্বেভ্যাক্সের দু'টি ডোজ ২৮ দিনের ব্যবধানে ১২-১৪ বছর বয়সীদের দেওয়া হবে। সোমবার জারি করা চিঠিতে কেন্দ্র এই নির্দেশিকাগুলি রাজ্যগুলির সঙ্গে ভাগ করে নিয়েছে। নির্দেশিকায় স্পষ্ট করে বলা হয়েছে এ ১২-১৪ বছর বয়সীদের কোভিড টিকাকরণ শুরু হবে ১৬ মার্চ থেকে এবং ১২-১৩ ও ১৩-১৪ বছর বয়সীদের সুবিধাভোগীকে কেবলমাত্র কর্বেভ্যাক্স টিকাকরণই দেওয়া হবে।

১৪–১৫ বছর বয়সীরা টিকা পেয়েছে

১৪–১৫ বছর বয়সীরা টিকা পেয়েছে

১৪-১৫ বছরের সুবিধাভোগীদের ইতিমধ্যেই ১৫-১৮ বছর বয়সীর টিকাকরণের সময়ই টিকা দেওয়া হয়েছে। কেন্দ্রের নির্দেশিকা অনুসারে, ১ মার্চ, ২০২১ পর্যন্ত দেশে ১২ এবং ১৩ বছর বয়সী ৪.৭ কোটি শিশু রয়েছে। এছাড়াও বুস্টার ডোজ এখন ৬০ বছর বা তার বেশি বয়সী সব মানুষকেই দেওয়া যেতে পারে এবং দ্বিতীয় ডোজ নেওয়ার দিন থেকে ৩৯ সপ্তাহ সম্পূর্ণ হওয়ার পর বুস্টার ডোজ নেওয়া যাবে।

 একই ভ্যাকসিনে বুস্টার ডোজ

একই ভ্যাকসিনে বুস্টার ডোজ

নির্দেশিকায় এও বলা হয়েছে যে প্রাথমিকভাবে টিকাকরণ যে ভ্যাকসিনে হয়েছে সেই ভ্যাকসিনেই যেন বুস্টার ডোজ দেওয়া হয়। নির্দেশিকা অনুসারে, ২০১০ বা তার আগে জন্মগ্রহণকারী সমস্ত শিশু যাদের ১২ বছর বয়স হয়ে গিয়েছে তারা কোউইনে রেজিস্ট্রেশন করতে পারবেন ৷ ‘‌শুধুমাত্র Co-WIN-এর মাধ্যমে ১২-১৪ বছর বয়সীদের জন্য ‘কর্বেভ্যাক্স'-ভ্যাকসিন নেওয়ার স্লট বুক করা যাবে৷ ভ্যাক্সিনেটরকে নিশ্চিত করতে হবে যে টিকা দেওয়ার তারিখে শিশুর ১২ বছর বয়স পূর্ণ হয়েছে এবং যদি কোনও শিশুর বয়স ১২ বছর না হয়ে থাকে তবে টিকা দেওয়া হবে না,'‌ জানানো হয়েছে নির্দেশিকায়।

কোউইনে পরিবারের সদস্যদের অ্যাকাউন্ট থাকলেও হবে

কোউইনে পরিবারের সদস্যদের অ্যাকাউন্ট থাকলেও হবে

পরিবারের সদস্যের কোউইনে থাকা অ্যাকাউন্টের মাধ্যমে বা অন্য মোবাইল নম্বরের মাধ্যমে একটি নতুন অ্যাকাউন্ট তৈরি করে নাম নথিভুক্ত করা যাবে। ১২-১৪ বছরের ভ্যাকসিনেশন এই বয়সী গ্রুপের জন্য নির্ধারিত কোভিড-১৯ টিকাদান কেন্দ্রের মাধ্যমে পরিচালিত হবে। নির্দেশিকায় বলা হয়েছে, সমস্ত নাগরিককেই সরকারি কোভিড কেন্দ্রগুলিতে বিনামূল্যে কোভিড-১৯ টিকা দেওয়া হবে।


Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+