দিল্লিতে গণধর্ষণের শিকার বিদেশীনি, গ্রেফতার ১
এক ৩৬ বছর বয়সী বিদেশীনিকে ধর্ষণের অভিযোগ উঠল নয়াদিল্লিতে। অভিযোগ ওই মহিলাকে মারধর ও গণধর্ষণ করে মহিলার প্রাক্তন প্রেমিক ও তার সঙ্গীরা।
নয়াদিল্লি, ১৬ মার্চ : এক ৩৬ বছর বয়সী বিদেশীনিকে ধর্ষণের অভিযোগ উঠল নয়াদিল্লিতে। অভিযোগ, ওই মহিলাকে মারধর ও গণধর্ষণ করে মহিলার প্রাক্তন প্রেমিক ও তার সঙ্গীরা। ঘটনায় গ্রেফতার করা হয়েছে মহিলার প্রাক্তন প্রেমিক অনুভব যাদবকে।
জানা গিয়েছে,দিল্লির দক্ষিণ মাসুদপুর এলাকায় উজবেকিস্তানের ওই বিদেশীনির ফ্ল্যাটে ঢুকে তাণ্ডব চালায়, অভিযুক্তরা। মহিলা অভিযোগ জানান, যে তাঁকে প্রথমে প্রচন্ড মারধর করা হয়, যার ফল সে অচৈতন্য হয়ে পড়ে। তারপর তাঁকে গণধর্ষণ করা হয়।

ঘটনায় মহিলার প্রাক্তন প্রেমিক সহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। প্রথমের দিকে পুলিশের কাছে অভিযোগ দায়েরের ক্ষেত্রে সে কিছুটা ভয় পাচ্ছিল বলেও জানানো হয়। তবে পরে তাঁর এক বন্ধুর সহযোগীতায় সে পুলিশের কাছে ধর্ষণের অভিযোগ জানায়।
পুলিশ জানিয়েছে, অভিযোগকারী মহিলা তাঁর বয়ানে জানিয়েছেন, গত ৪ বছর ধরে তিনি ও তাঁর প্রাক্তন প্রেমিক অনুভব যাদবের সঙ্গে সম্পর্কে লিপ্ত ছিলেন। ধর্ষণের ঘটনার দু সপ্তাহ আগে তাঁদের বিচ্ছেদ হয়। তিনি জানিয়েছেন তারপরই , হঠাৎ গত ১০ মার্চ তাঁর ফ্ল্যাটে জোর করে ঢুকে এই ঘটনা ঘটায় অভিযুক্তরা।












Click it and Unblock the Notifications