Uttarkashi Tunnel Rescue: ১২ দিন ধরে অন্ধকূপে কেমন আছেন ৪০ জন শ্রমিক, ভাইরাল সেই ভিডিও
১২ দিন ধরে অন্ধকূপে আটকে রয়েছেন তাঁরা। গতকাল প্রথম জুটেছে গরম খাবার। বোতল বন্দি করে পাইপের মধ্য দিয়ে পাঠানো হয়েছিল গরম খিচুড়ি। তারপরেই টানেলের ভেতরে আটকে থাকা ৪০ জন শ্রমিকের ভিডিও ভাইরাল হয়েছে।
৬ ফুটের একটি পাইপ শ্রমিকদের কাছ পর্যন্ত পৌঁছনো গিয়েেছ গতকাল। তারপরেই তাঁদের কাছে গরম খাবার পৌঁছে দেওয়া হয়। গরম খিচুড়ি, ফলের রস পৌঁছে দেওয়া হচ্ছে তাঁদের। ওয়াকি টকির মাধ্যমে শ্রমিকদের সঙ্গে কথা বলা হয়েছে।১২ দিন ধরে টানেলেনের ভেতরে আটকে রয়েছে ৪০ জন শ্রমিক। গত রবিবার নীতীন গড়কড়ি িনজে এসে পরিস্থিতি খতিয়ে দেখেছেন।

দীপাবলির দিন সকালে নির্মিয়মাণ টানেলে ধস নেমে আটকে পড়েছিলেন ৪০ জন শ্রমিক। সেই দিন থেকেই তাঁদের উদ্ধারেক চেষ্টা চলছে। কিন্তু কিছুতেই কাজ করা যাচ্ছিল না। প্রথমে একটি সরু পাইপের মাধ্যমে শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছিল। ১২ দিন ধরে তাঁদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছিল অক্সিজেন, শুকনো খাবার এবং ওষুধ।
এই আটকে পড়া শ্রমিকদের মধ্য বাংলার ৩ শ্রমিকও রয়েছেন। তাঁদের উদ্ধার নিয়ে গোটা দেশ উদ্বিগ্ন হয়ে পড়েছে। প্রতিদিন শ্রমিকদের পরিবারের লোকেরা ভিঁড় করছেন সেখানে। কতদূর উদ্ধারকাজ এগোল তা জানার জন্য অধীর হয়ে অপেক্ষা করছিলেন তাঁরা।
এরই মাঝে উদ্ধারকাজের দেরি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। অপরিকল্পিত ভাবে উদ্ধারকাজ চালানোর জন্যই দেরি হচ্ছে বলে অভিযোগ ওঠে। হঠাৎ করে ড্রিল করার সময় ধস নামায় বন্ধ রাখতে হয়েছিল উদ্ধারকাজ। দিল্লি থেকে অত্যাধুনিক প্রযুক্তির মেশিন নিয়ে আসা হয়। নীতীন গড়করি আশ্বাস দিয়েছিলেন অত্যাধুনিক প্রযুক্তির মেশিনের কারণে এবার দ্রুত উদ্ধারকাজ হবে।
সোশ্যাল মিডিয়ায় সেই ৪০ জন শ্রমিকের ভিডিও ভাইরাল হতেই প্রশ্ন উঠতে শুরু করেছে কীভাবে তাঁদের বের করা হবে। আর কতদিন অপেক্ষা করবেন পরিবারের লোকেরা। আর কতদিন পর তাঁরা দিনের আলো দেখতে পাবেন। তাঁদের স্বাস্থ্যইবা কেমন আছে তা নিয়ে প্রশ্ন তুলেছেন বাসিন্দারা।












Click it and Unblock the Notifications