Uttarkashi Tunnel Rescue: পাইপ লাইনে যাচ্ছে জল-খাবার-ওষুধ, শ্রমিকদের উদ্ধারে এবার থাই বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ

টানা ৫ দিন ধরে চলছে উদ্ধারকাজ। এখনও উত্তরকাশীর টানেলে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করা সম্ভব হয়নি। বড় একটি পাইপে করে শ্রমিকদের জল খাবার এবং অক্সিজেন পাঠানো হচ্ছে। আবার পাঠানো হচ্ছে ওষুধওষ গতকাল উদ্ধারকাজ করার সময় নতুন করে ধস নামে তার জেরে বন্ধ করে দিতে হয়েছিল উদ্ধারকাজ।

দিন যত এগোচ্ছে তত শ্রমিকদের বেঁচে থাকার আশা ক্ষীন হচ্ছে। প্রায় ৪০ জন শ্রমিক আটকে রয়েছেন সেই টানেলের ভিতরে। তার মধ্যে বাংলার তিন জন শ্রমিকও রয়েছেন। তাঁদের উদ্ধারে এবার থাই গুহা বিশেষজ্ঞের পরামর্শ নিচ্ছে উদ্ধারকারী দল।

Uttarkashi Tunnel Rescue

দীপাবলির দিন হঠাৎ করেই ধস নামে টানেলেন ভেতরে। সেসময় ৪০ জন শ্রমিক কাজ করছিলেন সেখানে। তাঁরা আটকে পড়েন টানেলের মধ্যে। তারপর থেকেই উদ্ধারকাজ শুরু হয়েছে। কিন্তু এখনও পর্যন্ত তাঁদের উদ্ধার করা যায়নি। জাতীয় বিপর্যয় মোকাবিলা দফতপ থেকে শুরু করে রাজ্য িবপর্যয় মোকাবিলা দফতরের কর্মীরা উদ্ধারকাজ চালাচ্ছে। আইটিবিপি জওয়ান এবং সেনারাও উদ্ধারকাজে হাত লাগিয়েছেন।

গতকাল দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে বিশেষ ড্রিলিং মেশিন। সুইস এই ়ড্রিলিং মেশিনে তাড়াতাড়া ড্রিল করে পাথর কাটা যায়। আগের মেশিনে পাথর কাটতে বেশি সময় লাগছিল। সেকারণে দিল্লি থেকে নিয়ে যাওয়া হয়েছিল উচ্চ ক্ষমতা সম্পন্ন ড্রিলিং মেশিন। গতকাল ড্রিল করতে গিয়ে নতুন করে ধস নেমেছিল তার জেরে বন্ধ রাখতে হয়েছিল উদ্ধারকাজ।

৫ দিন পার হয়ে গিয়েছে এখনও ৪০ জন শ্রমিককে ভেতর থেকে উদ্ধার করা যায়নি। কী পরিস্থিতিতে তাঁরা রয়েছেন তা নিয়ে উদ্বেগে তাঁদের পরিবার। প্রায় প্রতিদিনই উত্তরাখণ্ডের এই ঘটনাস্থলে ভিঁড় করছেন তাঁদের পরিজনরা। কতদিনে তাঁরা বাইরে আসতে পারবেন তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন তাঁরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+