Uttarkashi Tunnel Collapse: উত্তরকাশীর সুরঙ্গে কমেছে দূরত্ব! রাতের মধ্যেই আটকে থাকা শ্রমিকদের বেরনোর আশা
Uttarkashi Tunnel Collapse: উত্তরকাশীর টানেলে উদ্ধার অভিযান চলার মধ্যেই বড় আপডেট সামনে এসেছে। বুধবার রাত দশটা নাগাদ কিছু বাধার কারণে খননের কাজ বন্ধ হয়ে যায়। এদিন সারা দিন ধরেই উদ্ধার কাজ তদারকি করেন দেশি-বিদেশি বিশেষজ্ঞরা।
এদিন টানেলে আটকে পড়া শ্রমিকদের জন্য ডাল, রুটি, বাঁধাকপি, সবজি ও সেদ্ধ ডিম পাঠানো হয়। খাবার ভেতরে দেওয়ার আগে চিকিৎসকরা পরীক্ষা করেন। পরে তা প্যাকেটে ভরে আটকে পড়া শ্রমিকদের কাছে পৌঁছে দেওয়া হয়।

এদিন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি উত্তরকাশী পৌঁছন। সিল্কিয়ারা টানেলে উদ্ধারকাজ নিয়ে খোঁজখবর করেন তিনি। মুখ্যমন্ত্রীকে ফোন করে খবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যদিকে টানেল খননের কাজ শেষ পর্যায়ে পৌঁছেছে। অগার মেশিন দিয়ে ৪৪-৪৫ মিটার পর্যন্ত খনন করা হয়েছে। এখনও প্রায় বেশ কয়েক মিটার খননের কাজ বাকি রয়েছে।
একটি পাইপ টানেলের মধ্যে দিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা চালানো হচ্ছে। এটা পুরোপুরি সম্পন্ন হলে ১১ দিন ধরে আটকে থাকা ৪১ জন শ্রমিককে নিরাপদে বের করে আনা সম্ভবপর হবে। যা এদিন রাতের মধ্যে হয়ে যেতে পারে বলে জানা গিয়েছে।
টানেল থেকে উদ্ধার করার পর শ্রমিকদে চিনিয়ালিসাউরের কমিউনিটি হেল্থ সেন্টারে নিয়ে যাওয়া হবে। এজন্য সেখানকার ৪১ শয্যার হাসপাতাল তৈরি রাখা হয়েছে। এদিন বিকেলে এনডিআরএফের একটি টিম টানেলের ভিতরে যায়। সঙ্গে নিয়ে যায় দড়ি ও স্ট্রেচার।
এদিকে উত্তরকাশীর নির্মীয়মান টানেলে এই দুর্ঘটনার পরে সারা দেশে নির্মাণাধীন ২৯ টি টানেলের নিরাপত্তা অডিট পর্যালোচনা করে দেখবে ন্যাশনাল হাইওয়ে অথরিটি। এব্যাপারে সরকারি বিবৃতি জারি করা হয়েছে।












Click it and Unblock the Notifications