Uttarkashi Tunnel Collapse: এখনও ১২ থেকে ১৫ মিটার খনন বাকি, হায়দরাবাদ থেকে আনা হল নতুন মেশিন
উত্তরকাশীতে আজ আর কোনও উদ্ধারকাজ হল না। ড্রিলিং মেশিন ভেঙে আটকে গিয়েছে পাইপের মধ্যে। সেই ভাঙা মেশিনের টুকরো সরানোর পরে তবে সেখান নতুন করে শুরু হবে ড্রিলিংয়ের কাজ। তার আগে পর্যন্ত কোনও কিছু করা যাবে না।
কাজেই আজ আর কোনএ কাজ হয়নি সারাদিনে। একের এক ধাক্কা আসতে শুরু করে দিয়েছে। ২ দিন আগেই নাকি দাবি করা হয়েছিল যে বের করে আনা হবে টানেলে আটকে থাকা কর্মীদের। সেখান থেকে এখনও পর্যন্ত তাঁদের বের করা যায়নি।

ইতিমধ্যেই পুস্কর সিং ধামি সেখানে পৌঁছে গিয়েছেন। তিনি সেখানকার প্রতিমুহূর্তের খবর নিচ্ছেন। টানেলে আটকে থাকা শ্রমিকদের মন যাতে ভেঙে না যায় সেকারণে ল্যান্ড লাইন সংযোগ দেওয়া হচ্ছে যাতে তাঁরা পরিবার পরিজনের সঙ্গে কথা বলতে পারেন। কাউন্সিলিং করিয়ে তাঁদের মন অন্যদিকে ঘুরিয়ে রাখা যায়।
এই নিয়ে ১৩ দিন ধরে অন্ধকার টানেলের মধ্যে আটকে রয়েছেন তাঁরা। এই সময় তাঁদের সময় কাটানোর জন্য লুডোর বোর্ড এবং তাস পাঠানো হয়েছে। তার মাধ্যমে যাতে তারা সময় কাটাতে পারেন। সেই সঙ্গে রান্না করা গরম খাবারও পৌঁছে দেওয়া হচ্ছে তাঁদের কাছে।
আরও ১২ থেকে ১৩ ফুট ড্রিল করলে তবে শ্রমিকদের কাছে পৌঁছনো যাবে। গত ২ দিন ধরে যে ড্রিলিং মেসিনটি কাজ করছিল সেটি েভঙে ৮০০ মিলিমিটার ব্যাসার্ধের পাইপের মধ্যে আটকে রয়েছে। সেটা বের না করা পর্যন্ত নতুন করে ড্রিলিং করা যাবে না। সেটা বের করার পর ম্যানুয়ালি ড্রিলিং করা হবে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। সেকারণেই হায়দরাবাদ থেকে বিশেষ যন্ত্র নিয়ে আসা হয়েছে।












Click it and Unblock the Notifications