Uttarkashi Tunnel Collapse: কখন চলবে মেশিন? ধামিকে ফোন মোদীর, টানেলের ভেতরে ঢুকে দেখলেন ভিকে সিং
উত্তরকাশীকে ড্রালিং মেশিন কখন থেকে কাজ শুরু করবে এই নিয়ে তোড়জোড় চলছে। সারাদিন প্রায় পার হতে চলেছে তার পরেও শুরু করা যায়নি মেশিন। সোজা মুখ্যমন্ত্রী ধামিকে ফোন করেছিলেন। তিনি জানতে চান উদ্ধারকাজ কতদূর পর্যন্ত এগিেয়ছে। এদিকে কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিং দুপুরের দিকে সেখানে পৌঁছে যান।
যেখানে ড্রিলিং মেশিন কাজ করছে সেখানে গিয়ে খতিয়ে দেখেন পরিস্থিতি। ভিকে সিং গত কয়েক দিন ধরেই উদ্ধারকাজের জায়গায় গিয়ে বারবার খোঁজ নিয়েছেন। শেষ পর্যায়ে রয়েছে ড্রিলিংয়ের কাজ। গতকাল থেকেই হঠাৎ করে বন্ধ হয়ে যায় ড্রিলিং মেশিন। নতুন করে সেটি চালু করার কাজ করা হচ্ছে।

বিশেষজ্ঞরা প্রথম থেকেই জানিয়ে আসছিলেন তাড়াহুড়ো করে কাজ করলে হিতে বিপরীত হতে পারে। সেকারণে ধীরে কাজ করতে হবে। তাই তাড়াহুড়ো করে কাজ করতে চাইছেন না শ্রমিকরা অস্ট্রেলিয় বিশেষজ্ঞদের পরামর্শ নিচ্ছেন। সেকারণে কোথায় ড্রিল মেশিন আটকাচ্ছে সেটা খতিয়ে দেখতে ড্রোনের সাহায্য নেওয়া হচ্ছে।
আজ রাতের মধ্যে উদ্ধারকাজ শেষ হবে বলে মনে করা হচ্ছে। ভেতরে আটকে থাকা শ্রমিকরা যাতে ধৈর্য না হারান সেকারণে তাঁদের সঙ্গে যোগা যোগ রাখা হচ্ছে। তাঁদের সময় কাটানোর জন্য লুডো এবং তাস পাঠানো হয়েছে। তাঁদের খাবারও পাঠানো হয়েছে। কথা বলা হচ্ছে। পরামর্শ নেওয়া হচ্ছে চিকিৎসকদের সঙ্গে।












Click it and Unblock the Notifications