Uttarkashi Tunnel Collapse: শেষ পর্যন্ত সেনাকে হাত লাগাতে হল, টানেলের ভেতর পর্যন্ত পৌঁছতে আর কতদিন?
পর পর ২ দিন বন্ধ ছিল কাজ। আজ সকাল থেকেই তাই তৎপরতা তুঙ্গে। ম্যানুয়াল ড্রিলিং শুরু হয়ে গিয়েছে। আর সেই কাজে নেমেছে ভারতীয় সেনা। ভারতীয় সেনার DRDO-র ড্রিলিং যন্ত্রাংশ নিয়ে আসা হয়েছে দেরাদুন থেকে। সেটা দিয়ে ম্যানুয়াল ড্রিল করে পাইপের ভেতরে আটকে থাকা অাগার মেশিনের ভগ্নাংশ বের করার চেষ্টা করা হচ্ছে।
এদিকে এখনও পর্যন্ত প্লাজমা মেশিন এসে পৌঁছয়নি উত্তরকাশীতে। হায়দরাবাদ থেকে সেটি এয়ারলিফট করে উড়িয়ে নিয়ে আসা হচ্ছে। এখনও পর্যন্ত সেটা এসে পৌঁছয়নি। সেটা আসার পর শুরু হবে আগার মেশিনের ভগ্নাংশ বের করার কাজ।

ইতিমধ্যেই উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি টানেলে আটকে থাকা শ্রমিকদের পরিবারের সঙ্গে কথা বলেছেন। তাঁদের উদ্ধারকাজ নিয়ে আস্বস্ত করেছেন তিনি। তবে ম্যানুয়ালি ড্রিলিং করতে হলে সেটাতে আরও অনেক বেশি সময় লাগবে। তা এক দু দিনের মধ্যে করা সম্ভব নয়। তবে কতদিন সময় লাগবে সেটা বিশেষজ্ঞরা স্পষ্ট করে কিছু জানাতে চাননি।
হায়দরাবাদ থেকে প্লাজমা মেশিন এয়ারলিফট করে নিয়ে আসছে বায়ু সেনা। যতক্ষণ না সেটা এসে পৌঁছচ্ছে ততক্ষন পর্যন্ত সেনাবাহিনীর ডিআরডিওর যন্ত্র দিয়ে ড্রিলিং প্রক্রিয়া চালু রাখা হয়েছে। হায়দরাবাদ থেকে প্লাজমা মেশিন এলেই ৮০০ িমলিমিটার পাইপের ভিতরে আটকে যাওয়া আগার মেশিনের ভগ্নাংশ বের করার কাজ শুরু করা হবে।
আগার মেশিনের ভগ্নাংশ বের করার পরেই নতুন করে ম্যানুয়ালি ড্রিলিং শুরু হবে। এখনও ১৪ ফুট ড্রিলিং করার পর পৌঁছনো যাবে টানেলে আটকে থাকা শ্রমিকদের কাছে। আর্নল্ড ডিস্ক জানিয়েছেন ধাপে ধাপে আগার েমশিন কেটে বের করে আনা হবে পাইপের ভেতর থেকে। সেটা একটা বড় চ্যালেঞ্জের কাজ বলে মনে করছেন বিশেষজ্ঞরা।












Click it and Unblock the Notifications