Uttarkashi Tunnel Collapse: ভেজ পোলাও-মটর পনির পাঠানো হল ডিনারে, যোগা করার পরামর্শ শ্রমিকদের

অন্ধকূপে ১০ দিন আটকে থাকার পর একটু হলেও আশার আলো দেখছেন শ্রমিকরা। গতকাল ওয়াকিটকির সাহায্যে তাঁদের সঙ্গে কথা বলা হয়েছে। গতকাল রাতেই গরম খিচুড়ি ফলের রস পাঠানো হয়েছিল শ্রমিকদের। মঙ্গলবার রাতেও ভেজ পোলাও এবং মটর পনির পাঠানো হয়।

এদিকে পরিবারের লোকেদের সঙ্গে সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকরা ওয়াকি টকির মাধ্যমে কথা বলেছেন। তাঁদের ধৈর্য বজায় রাখতে শান্ত থাকার পরামর্শ দেওয়া দেওয়া হয়েছে। সেকারণে যোগা করার পরামর্শ দেওয়া হয়েছে। সেই সঙ্গে সুড়ঙ্গের পরিসরের মধ্যে হাঁটাহাঁটি করতে বলা হয়েছে।

Uttarkashi Tunnel Collapse

সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের উদ্ধার করতে এখনও ২ থেকে ১৫ দিন পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিেয়ছে উদ্ধারকারী দল। রানিগঞ্জে কী ভাবে খনি থেকে উদ্ধার করা হয়েছিল শ্রমিকদের তার জন্য ইসিএসের কাছে পরামর্শ েনওয়া হচ্ছে। অত্যাধুনিক ড্রিলিং মেশিন নিয়ে আসা হয়েছে দিল্লি থেকে।

প্রধানমন্ত্রীর দফতর প্রতিমুহূর্তের আপডেট নিচ্ছে। কিছু সময় অন্তর অন্তর ওয়াকিটকির মাধ্যমে খোঁজ নেওয়া হচ্ছে শ্রমিকদের। তাঁদের হাঁটাচলা এবং যোগাভ্যাস করতে বলা হয়েছে সুড়ঙ্গের পরিসরের মধ্যে। যাতে টানা এতোদিন ধরে আটকে থাকতে থাকতে তাঁরা অধৈর্য হয়ে না পড়েন সেকারণে তাঁদের এই পরামপ্শ দেওয়া হয়েছে।

যেখানে ড্রিল করে পাইপ ঢুকিয়ে শ্রমিকদের বের করে আনার চেষ্টা করা হচ্ছে সেই পাহাড়ের মাটি অত্যন্ত নরম সেকারণে নতুন করে যেকোনও সময় ধস নামতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। তাই দ্রুত ড্রিল করার েয়ে সময় নিয়ে ড্রিল করে শ্রমিকদের জন্য পথ তৈরি করার চেষ্টা করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+