Uttarkashi Tunnel Collapse: পরিবারের লোকেদের প্রস্তুত থাকার নির্দেশ, যেকোনও মুহূর্তে বেরিয়ে আসবেন শ্রমিকরা
উদ্ধারকাজ প্রায় শেষ। আর মাত্র ৪-৫ মিটার বাকি। তারপরেই শ্রমিকদের কাছে পৌঁছে যাওয়া যাবে। তার পরেই শুরু হবে তাঁদের সেই অন্ধকূপ থেকে বের করে আনার প্রক্রিয়া। ইতিমধ্যেই ৪১ জন শ্রমিকের পরিবারকে সব জামাকাপড় নিজে তৈরি থাকতে বলা হয়েছে।
ব়্যাট গোল প্রক্রিয়ায় উলম্ব ভাবে খনন করা হচ্ছে রবিবার থেকে। তিন দিনের মধ্যেই শ্রমিকদের কাছে পৌঁছনো প্রায় সম্ভব হয়েছে। পুরোটাই হয়েছে ব়্যাটহোল খননকার্যের মাধ্যমে। যেভাবে কোল মাইনিং করা হয়ে থাকে সেভাবে কাজ করা হচ্ছে। উদ্ধাকারী দলের পক্ষ থেকে জানানো হয়েছে আর মাত্র ৪-৫ মিটার বাকি রয়েছে শ্রমিকদের কাছে পৌঁছতে।

এর আগে আগার মেশিন দিয়ে খনন কাজ চালানো হচ্ছিল। কিন্তু সেই মেশিনটি ভেঙে যায়। ফলে উদ্ধারকাজ বন্ধ রয়েছে ম্যানুয়ালি অন্য একটি দিকে খননকাজ শুরু হয়। তার জন্য হায়দরাবাদ থেকে বিশেষ যন্ত্র নিয়ে আসা হয়েছে এয়ার লিফট করে। প্রায় ১৭ দিন ধরে চলছে টানেলে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারকাজ।
গত ১২ নভেম্বর দীপাবলির দিন উত্তরকাশীর এই টানেলে আটকে পড়েছিলেন শ্রমিকরা। সেখানেই আটকে রয়েছেন গত ১৭ দিন ধরে। তাঁদের পাইপের মাধ্যমে গরম খাবার পাঠানো হচ্ছে। তাঁদের টানেলেন ভেতরে হাঁটাচলা করতে বলা হয়েছে। সেই সঙ্গে যোগাভ্যাসের পরামর্শও দেওয়া হয়েছে। শ্রমিকদের চাপমুক্ত রাখতে তাস এবং লুডো পাঠানো হয়েছে টানেলের ভেতরে।
এদিকে পরিবারের লোকেরা অধীর অপেক্ষায় বাইরে অপেক্ষা করছেন। মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি ইতিমধ্যেই পরিবারের লোকেদের সঙ্গে কথা বলেছেন। প্রধানমন্ত্রী মোদী একাধিকবার খোঁজ খবর নিয়েছেন পরিস্থিতি নিয়ে। খতিয়ে দেখেছেন বিশেষজ্ঞরা। তাঁরা খতিয়ে দেখছেন পরিস্থিিত।












Click it and Unblock the Notifications