Uttarkashi Tunnel Collapse: আরও ১২ থেকে ১৪ ঘণ্টা অপেক্ষা করতে হবে, ধামিকে ফোন করে খোঁজ নিলেন মোদী

দিনের আলো আজ আর দেখা হবে না টানেলে আটকে থাকা শ্রমিকদের। তাঁদের কাছে পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে যাবে। এমনই মনে করছেন বিশেষজ্ঞরা। প্রধানমন্ত্রীর দফতরের এক উপদেষ্টা জানিয়েছেন আরও ১২ থেকে ১৪ ঘণ্টা সময় লাগবে টানেলের শ্রমিকদের কাছে পৌঁছতে।

উত্তরাখণ্ডে যেহেতু সন্ধে তাড়াতাড়ি নামে। তারপরে এখন আবার শীতকাল আরও তাড়াতাড়ি সন্ধে নামবে। কাজেই শত চেষ্টা করলেও দিনের আলো আজ দেখতে পাবেন না শ্রমিকরা। সেই রাতের অন্ধকারেই হয়তো বেরিেয় আসতে পারবেন তাঁরা। সেই আশা রেখেই এগোচ্ছে কাজ।

Uttarkashi Tunnel Collapse

শেষে পৌঁছেও হচ্ছে না শেষ। এমনই পরিস্থিতি উত্তরাকাশীতে। আজই সুড়ঙ্গের অন্ধকূপে মধ্যে থেকে আজই মুক্তির আশা দেখেছিলেন ৪১ জন শ্রমিক। দীপাবলির দিন থেকে টানা ২ সপ্তাহ ধরে তাঁরা সেই টানেলের মধ্যে আটকে রয়েছেন। ১০ দিন পর তাঁদের সঙ্গে কথা বলা গিয়েছিল। গরম খাবার এখন পাচ্ছেন শ্রমিকরা। কিন্তু এখনও দিনের আলো তাঁরা দেখেননি।

উদ্ধারকাজে বেশি তৎপরতা শুরু করা যাচ্ছে না কারণ ড্রেলিংয়ের গতি তীব্র হলে বিপদ আরও বাড়বে। সেকারণে দ্রুত ড্রিলিং করা যাচ্ছে না। অতি সন্তর্পণে ধৈর্য ধরে ড্রিলিং করা হচ্ছে। প্রায় শেষ পর্যায়ে যেেহতু চলে এসেছে কাজ। সেকারণে আরও সাবধানতার সঙ্গে ড্রিল করা হচ্ছে। তাতেই ১২ থেকে ১৪ ঘণ্টা সময় লেগে যাবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী দফতরের উপদেষ্টা।

ইতিমধ্যেই প্রধানমন্ত্রী মোদী খোঁজ নিয়েছেন পরিস্থিতি নিয়ে। উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামিকে তিিন ফোন করেছিলেন। এবং কাজ কতদূর বাকি। এবং কী ভাবে এগোচ্ছে সেসব িনয়ে খোঁজ খবর নিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। গতকালও তিিন খোঁজ িনয়েছিলেন। যদিও এরই মধ্যে উদ্ধারের পরবর্তী পরিকল্পনা তৈরি হয়ে গিয়েছে। অ্যাম্বুলেন্স এবং চিকিৎসকরা উপস্থিত রয়েছে ঘটনা স্থলে।

যাতে টানেল থেকে বের করার পরেই শ্রমিকদের স্বাস্থ্য পরীক্ষা করা যায় তার ব্যবস্থা রাখা হয়েছে। অক্সিজেন সিলিন্ডার থেকে শুরু করে প্রাথমিক িচকিৎসার যাবতীয় সামগ্রি নিয়ে আসা হয়েছে ঘটনাস্থলে। দুই দিকেই অপেক্ষা কখন শ্রমিকদের বের করে আনা হবে। অন্যদিকে শ্রমিকদের পরিবারের লোকেরাও অপেক্ষা করছেন অধৈর্য হয়ে।

বাইরে বের করে আনার পর শ্রমিকদের নিয়ে যাওয়ার জন্য গ্রিন করিডর তৈরি হয়ে গিয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছেন কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিং। একাধিক অফিসাররা সেখানে পৌঁছে গিয়েছেন। প্রতিমুহূর্তের আপডেট নিচ্ছেন মুখ্যমন্ত্রী ধামি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+