Uttarkashi Tunnel Collapse: আর মাত্র কয়েক মিটার, শেষমুহূর্তে এসেও কীসে বাধা পেল ড্রিল মেশিন
Uttarkashi Tunnel Collapse: েশষ হয়েও যেন হচ্ছে না শেষ। গতকাল রাতে ফের থমকে গিয়েছে ড্রিিলং মেশিন। কীসে হঠাৎ করে মেশিন বাধা পেলে তা খতিয়ে দেখা হচ্ছে। শুক্রবার সকালেও শুরু হয়নি উদ্ধারকাজ। এদিকে অধীর অপেক্ষায় টানেলেন ভিতরে অপেক্ষা করে রয়েছেন ৪১ জন শ্রমিক।
আজ কি উদ্ধার করা যাবে ৪১ জন শ্রমিককে গতকালের পর থেকেই এই প্রশ্ন দানা বাঁধতে শুরু করে দিয়েছে। উত্তরকাশীর টানেলে প্রায় ১৫ দিন ধরে আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। গতকাল বিশেষজ্ঞরা দাবি করেছিলেন রাতের মধ্যেই তাঁরা উদ্ধার হয়ে যাবেন। কিন্তু পর পর ২ বার বন্ধ হয়ে যায় ড্রিলিং মেশিন।

যেকোনও মুহূর্তে ধস নামতে পারে আশঙ্কা করে তাড়াহুড়ো করে কাজ করতে পারছেন না উদ্ধারকারীরা। ধৈর্য ধরে সময় নিয়ে কাজ করতে হয়েছে। গতকাল বিশেষজ্ঞরা জানিয়েছিলেন যে যেখানে শ্রমিকরা পৌঁছে রয়েছেন সেখান থেকে তাঁদের বের করতে ১২ থেকে ১৪ ঘণ্টা সময় লেগে যাবে।
এরই মাঝে দুপুরে হঠাৎ করে কোনও ধাতব পদার্থে ধাক্কা লাগায় ড্রিলিং মেশিন কাজ করা বন্ধ করে দেয়। সেই ধাতব পদার্থ ছিল আসলে লোহার কিছু আবর্জনা। সেগুিল কাটিয়ে ফের সন্ধে থেকে শুরু হয়েছিল কাজ। কিন্তু রাতে আবার থমকে যায় মেশিন। এবারও নাকি ধাতব কোনও পদার্থে লেগেই বন্ধ হয়ে গিয়েছে ড্রিিলং মেশিন।
সেটা সরানোর পরে ফের কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন উদ্ধারকারীরা। গতকাল সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের সঙ্গে কথা বলেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামি। তাঁদের সুড়ঙ্গের মধ্যে হাঁটাচলা এবং যোগী করার পরামর্শ দেওয়া হয়েছিল। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও মুখ্যমন্ত্রী ধামিকে ফোন করেছিলেন। তিনি একাধিকবার উদ্ধারকাজ িনয়ে জানতে চেয়েছেন পরিস্থিতির কথা।












Click it and Unblock the Notifications