Uttarkashi Tunnel Collapse: টানেলে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে কাজ হচ্ছে কার নেতৃত্বে? জানেন তাঁর নাম?
নিখুঁত পরিকল্পনায় চলছে উদ্ধারকাজ। টানেলের অন্ধকূপে আটকে থাকা শ্রমিকদের সঙ্গে যোগাযোগ করা থেকে তাঁদের মুক্তি পথের সন্ধান সবটাই চলছে একজন বিশেষজ্ঞের পরামর্শেই। অনেকেই জানেন না সেকথা। তাঁর নাম আর্নল্ড ডিক্স। তিনি অস্ট্রেলিয়ার বাসিন্দা। এবং আন্ডারগ্রাউন্ট টানেল এক্সপার্ট।
উত্তরকাশীর সিল্কিয়ারা টােনলে আটকে থাকা শ্রমিকদের উদ্ধারে মোট ৫টি এজেন্সি কাজ করছে। ONGC, SJVNL, RVNL, NHIDCL এবং THDCL। আর তাঁরা সকলেই কাজ করছে আর্নল্ড ডিক্সের কথা মতো। আর্নল্ড আন্তর্জাতির আন্ডারগ্রাউন্ড টানেল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট।

আন্ডারগ্রাউন্ড ট্রান্সপোর্ট তৈরিতে বিশেষ্ণ তিনি। ঝুঁকি পূর্ণ পরিস্থিতিতে কীভাবে কাজ করতে হয় সেটা তিনি খুব ভাল করে জানেন। সেকারণে তিনি খুব ভাল করে জানেন কিভাবে কখন ঝুঁকি পূর্ণ হতে পারে কোন পরিস্থিতি তা তিনি বিলক্ষণ জানেন। কারণ আন্ডাগ্রাউন্ড ট্রান্সপোর্টে কাজ করার সুবাদে তিনি অনেক অবিজ্ঞতা পেয়েছেন।
গতকাল ডিক্স জািনয়েছিলেন ক্রিসমাসের আগেই এই ৪১ জন শ্রমিককে টােনল থেকে বের করে আনা সম্ভব হবে। সেকারণে তিনি প্রথম থেকেই বলে আসছিলেন উদ্ধারকাজে ২ দিন অথবা ১৫ দিন সময় লাগতে পারে। তাড়াহুড়ো করলে বিপদ আরও বাড়বে। তিনি বারবার শ্রমিকদের নিরাপত্তার কথা মাথায় রেখে কাজ করতে বলেছেন। সেকারণে ড্রিলিং আড়াআড়ি ভাবে করা হচ্ছে। যাতে নতুন করে ধস না নামে।
ডিক্স অত্যন্ত অভিজ্ঞ এই কাজে। সেকারণে তিনি অনেক পুরস্কারও পেয়েছেন। অনেক বিপর্যয়ে তাঁর পরিকল্পনায় কাজ করে সাফল্য এসেছে। সেকারণে মোদী সরকার ডিক্সের পরামর্শ মেনেই কাজ করার কথা বলেছে। এবং সেই মতোই কাজ হচ্ছে উত্তরাখণ্ডে। ডিক্স নিজে একজন আইনজীবী। একাধিক দেশের আন্ডারগ্রাউন্ড ট্রান্সপোর্টে কাজ করেছেন তিনি। টোকিও বিশ্ববিদ্যালয়ের ভিজিটিং প্রফেসারও তিনি।












Click it and Unblock the Notifications