Uttarkashi Tunnel Collapse: প্রহর গুণছের ৪১ জন শ্রমিক, শেষ পর্যায়ে এসেও কেন থমকে গেল ড্রিলিং মেশিন

উত্তরকাশীতে আজ টানটান উত্তেজনা। আজই উদ্ধার হতে পারেন ৪১ জন শ্রমিক। একদিকে টােনলের অন্ধকূপে আটকে থাকা শ্রমিকরা প্রহর গুণছেন। এরই মাঝে বিপত্তি হঠাৎ করে থমকে গেল ড্রিলিং মেসিন। ড্রিলিং মেশিনে সমম্যার কারণেই হঠাৎ থমকে যায় ড্রিলিং এমনই খবর পাওয়া গিয়েছে।

আজই দিনের আলো দেখতে পাবেন সুড়ঙ্গের অন্ধকূপে ১৫ দিন ধরে আটকে থাকা শ্রমিকরা। এমনই দাবি করেছিলে উদ্ধারকারী দল। শেষ পর্যায়ে চলে এসেছে উদ্ধার কাজ। আর একটি পাইপ প্রবেশ করালেই নাকি সুড়ঙ্গে আটকে থাকা শ্রমিকদের কাছে পৌঁছে যাওয়া যাবে।

Uttarkashi Tunnel Collapse

কিন্তু তীরে এসে কি তরী ডুবল। শেষ পর্যায়ের ড্রিলিং শুরু হতেই হঠাৎ থমকে গিয়েছে উদ্ধারকাজ। মনে করা হচ্ছে ড্রিলিং মেশিনে গলদ দেখা দেওয়ার কারণেই হঠাৎ করে থমকে গিয়েেছ কাজ। কোথায় সমস্যা তৈরি হয়েছে সেটা খতিয়ে দেখা হচ্ছে।

যদিও জানা গিয়েছে তাড়াহুড়ো করতে নারাজ উদ্ধারকারীরা। পাহাড়ের মাটি নরম থাকতে পারে আশঙ্কা করেই অতি সন্তর্পণে চলছে কাজ। ৪৫ মিটারের পাইপ ভেতরে ঢোকানোর সময় যাতে কোনও ধস না নামে সেকারণেই আগে থেকে সতর্ক হয়ে কাজ করছেন উদ্ধারকারী দলের সদস্যর।

এদিকে ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে অ্যাম্বুলেন্স, চিকিৎসকদের। এনডিআরএফের দলও রয়েছে সেখানে। মুখ্যমন্ত্রী পস্কর সিং ধামিও সেখানে উপস্থিত হয়েছে। সকলেই এক প্রকার প্রহর গুণছেন কথন শেষ হবে উদ্ধারকাজ। দিনের আলো দেখার অপেক্ষায় ভেতরে প্রহর গুণছেন শ্রমিকরা প্রথম থেকেই প্রধানমন্ত্রীর দফতর পরিস্থিতি নিয়ে খোঁজ খবর করেছেন। গতকাল প্রধানমন্ত্রী মোদী নিজে ফোন করেছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুস্কর সিং ধামিকে। উদ্ধারকাজের অগ্রগতি নিয়ে খোঁজ নিয়েছিলেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+