Uttarkashi Tunnel Collapse: সকাল থেকে ফের উদ্ধারকাজে তোড়জোড়,কীসে বাধা জানতে নিয়ে আসা হল ড্রোন

Uttarkashi Tunnel Collapse: গতকাল রাত থেকেই কাজ করছে না ড্রিলিং মেশিন। শেষ কয়েক মিটার আগেই থমকে গিয়েছে সেটি। কীসে বাধা পেল মেশিন সেটা জানতে ড্রোনের সাহায্য নেওয়া হবে বলে জানা গিয়েছে। ইতিমধ্যেই ঘটনাস্থলে নিয়ে আসা হয়েছে ড্রোন।

গতকাল রাতেই উদ্ধার হয়ে যাবেন শ্রমিকরা প্রথমে এই সম্ভাবনার কথা জানানো হয়েছিল। কিন্তু শেষবেলায় এসে ফের কাজ করা বন্ধ করে দেয় ড্রিলিং মেশিন। কীকারণে সেই মেশিন কাজ করা বন্ধ করল। এবং কীসে সেটি বাধা পেয়েছে সেটা জানতেই নিয়ে আসা হয়েছে ড্রোন।

Uttarkashi Tunnel Collapse

যাঁর নেতৃত্বে এই উদ্ধারকাজ চলছে তিনি হলেন আরনল্ড ডিক্স। তিনি জানিয়েছেন বেশ কিছু সমস্যা তৈরি হয়েছে তবে সেগুলি সমাধান করে ফের শুরু হবে উদ্ধারকাজ। জানা গিয়েছে সকাল ৯টা থেকে নতুন করে ড্রিল শুরু হওয়ার কথা। কিন্তু গতকাল রাতে যে কারণে আটকে গিয়েছিল ড্রিলিং মেসিন সেই সমস্যা কি সকালে কাটিয়ে উঠতে পারবেন উদ্ধারকারী দলের সদস্যরা।

যদিও কোথায় ড্রিলিং মেশিন থমকে গিয়েছে এবং কী কারণে থমকে গিয়েছে তা জানতে ড্রোন ব্যবহার করা হবে। অর্থাৎ ড্রিলিং মেশিনের সুড়ঙ্গ পথে ড্রোন পাঠিয়ে আসল জায়গাটি চিহ্নিত করা হবে। তারপরেই আবার ড্রিলিং মেশিন চালু করা যাবে। তবে তিনি বারবার বলেছেন হুড়োহুড়ি করে কোনও কিছু করার নেই। কারণ তাতে হিতে বিপরীত হবে বলে জানিয়েছেন তিনি।

এখনও পর্যন্ত ৪৬.৮ মিটার পর্যন্ত ড্রিল করা হয়ে গিয়েছে। ৫৭ মিটার পর্যন্ত পৌঁছতে হবে শ্রমিকদের কাছে যেতে হলে। কাজেই শেষ পর্যায়েই রয়েছে ড্রিলিংয়ের কাজ কিন্তু তাতে পর পর ২ বার বাধা পেয়েছে ড্রিলিং মেশিন। বুধবার প্রথমে বাধা পায় তারপরে আবার শুরু হয় কাজ। তারপরে আবার গতকাল অর্থাৎ বৃহস্পতিবার বাধা পেয়ে থমকে গিয়েছে মেশিনটি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+