Uttarkashi Tunnel Collapse: উত্তরকাশীতে টানেল তৈরিতে কি আদানি গোষ্ঠী? বিবৃতি দিয়ে অবস্থান জানাল সংস্থা

Uttarkashi Tunnel Collapse: উত্তরকাশীর টানেলে ষোলো দিন আটকে রয়েছেন ৪১ জন শ্রমিক। তাঁদের উদ্ধার করতে শেষ পর্যন্ত ম্যানুয়াল ড্রিলিংয়ের কাজ শুরু হয়েছে। এই টানেল তৈরিতে আদানি গোষ্ঠী জড়িতে বলে অভিযোগ উঠছিল।

এদিন আদানি গোষ্ঠীর তরফে স্পষ্ট করে জানানো হয়েছে, উত্তরকাশীর সিল্কিয়ারা টানেলে তৈরিতে আদানি গোষ্ঠী প্রত্যক্ষ কিংবা পরোক্ষা ভাবে যুক্ত নয়। এক বিবৃতিতে আদানি গোষ্ঠীর মুখপাত্র জানিয়েছেন, টানেল তৈরিতে জড়িত সংস্থায় তাদের কোনও মালিকানা কিংবা শেয়ার নেই।

 উত্তরকাশীতে টানেল তৈরিতে কি আদানি গোষ্ঠী?

প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে ১২ নভেম্বর দীপাবলির দিন উত্তরকাশীর সিল্কিয়ারা-বারকোটের নির্মীয়মাণ টানেলের ভিতরে ধস নামে। সেই সময় টানেলের ২৬০ মিটার ভিতরে আটকা পড়েন ৪১ জন শ্রমিক। তারপর থেকে তাঁদের উদ্ধারে এখন পর্যন্ত দেশি-বিদেশি সব প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে।

উত্তরাখণ্ডের চারধাম যাত্রার সব ধরনের আবহাওয়ায় ব্যবহারকারী এই টানেল তৈরি করছে হায়দরাবাদ ভিত্তিক নবযুগ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড। এই কোম্পানির সঙ্গে আদানি গোষ্ঠীর লিঙ্ক রয়েছে বলে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন ওঠে।

এখানেই শেষ নয়, প্রাক্তন বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী এক্স হ্যান্ডেলে প্রশ্ন করেন, উত্তরাখণ্ডের নির্মীয়মাণ টানেলটি কোন প্রাইভেট কোম্পানি তৈরি করছিল? ধসের সময় তাদের শেয়ার হোল্ডার কারা ছিল? তাদের মধ্যে কি একটি আদানি গ্রুপ ছিল? তিনি শুধু জিজ্ঞাসা করছেন, বলেন সুব্রহ্মণ্যম স্বামী।

তারপরেই আদানি গোষ্ঠীর তরফে এই ঘটনার সঙ্গে তাদের নাম যুক্ত করার চেষ্টাকে নিন্দা করেছে। পাশাপাশি তারা জানিয়েছে আটকে পড়া শ্রমিকদের জন্য তারা প্রার্থনা করছে এবং সেই পরিবারগুলির পাশেও তারা রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+